News Flash

  • Home
  • দেশ
  • দেশের উন্নয়নের জন্য সমস্ত মানুষকে সুস্থ থাকতে হবে : প্রধানমন্ত্রী
Image

দেশের উন্নয়নের জন্য সমস্ত মানুষকে সুস্থ থাকতে হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): দেশের উন্নয়নের জন্য সমস্ত মানুষকে সুস্থ থাকতে হবে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, আমরা দরিদ্রদের জন্য আয়ুষ্মান ভারত যোজনা শুরু করেছি। এই প্রকল্পটি ছয় কোটিরও বেশি মানুষকে সাহায্য করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গুজরাটের খোডালধাম ট্রাস্ট ক্যান্সার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “গুজরাট স্বাস্থ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। এখন গুজরাট ভারতের একটি বড় চিকিৎসা কেন্দ্রে পরিণত হচ্ছে। ২০০২ সাল পর্যন্ত গুজরাটে মাত্র ১১টি মেডিকেল কলেজ ছিল। কিন্তু এখন সেই সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। ২০ বছরে, এমবিবিএসের আসন পাঁচ গুণ বেড়েছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, “ক্যান্সার রোগীদের ঝঞ্ঝাটমুক্ত চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত নয় বছরে দেশে প্রায় ৩০টি নতুন ক্যান্সার হাসপাতাল গড়ে উঠেছে। ১০টি নতুন ক্যান্সার হাসপাতালের কাজ চলছে।”

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top