News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামীকাল ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস, শুভেচ্ছা জানালেন রাজ্যপাল
Image

আগামীকাল ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস, শুভেচ্ছা জানালেন রাজ্যপাল

আগরতলা, ২০ জানুয়ারি : আগামীকাল ২১ জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন করা হবে। সকাল ১১টায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত রাজ্যভিত্তিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ, শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা, পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা, পুলিশ মহানির্দেশক অমিতাভ রঞ্জন, সচিব অপূর্ব রায়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন গুণীজনদের ত্রিপুরা বিভূষণ সম্মান, ত্রিপুরা ভূষণ সম্মান, শচীন দেববর্মণ স্মৃতি সম্মান, মহারাণী কাঞ্চনপ্রভা দেবী স্মৃতি সম্মান এবং বিজ্ঞান ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য রাজ্য পুরস্কার দেওয়া হবে। তাছাড়াও অনুষ্ঠানে ১০টি বিভাগে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস পুরস্কার দেওয়া হবে।

ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস ২০২৪ উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যবাসীকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, ‘নর্থ ইস্টার্ন রিজিয়ন (রিঅর্গানাইজেশন) অ্যাক্ট ১৯৭১ অনুযায়ী, ২১ জানুয়ারি, ১৯৭২ সালে ত্রিপুরা পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে। আমি পূর্ণরাজ্যের মর্যাদা লাভের জন্য যে সকল নেতৃত্ব সহায়তা করেছেন তাদের অভিবাদন জানাই। রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি রাজ্যবাসী, বিশেষত অনুল্লেখিত বীর, ছাত্রছাত্রী, যুবক যুবতী, সাধারণ জনগণ, পুলিশ, সামরিক, আধাসামরিক বাহিনী, আধিকারিক এবং কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের আধিকারিকদের ধন্যবাদ জানাই। এই ঐতিহাসিক দিনে আমরা সবাই মিলে আমাদের প্রাপ্তি এবং রাজ্যের মানুষের সমৃদ্ধি ও কল্যাণের প্রতি অঙ্গীকারবদ্ধ হবো। আমরা একসঙ্গে নিজেদের মধ্যে বৈচিত্রের ধারাকে বজায় রেখেই উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারবো।’

Releated Posts

অ্যাক্ট ইস্ট নীতির সাফল্যই ত্রিপুরার আনারসকে বিশ্ববাজারে পৌঁছে দিয়েছে: রতন লাল নাথ

আগরতলা, ২৭ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত উদ্যোগকে বাস্তবায়িত করার লক্ষ্যেই নয়াদিল্লিতে…

ByByNews Desk Jun 27, 2026

ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন আনারস এক বিশেষ ভূমিকা রাখছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ জুন: ত্রিপুরার সাংস্কৃতিক ও সামাজিক ক্ষেত্রে আনারসের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। ত্রিপুরাকে বিশ্বের দরবারে নিয়ে যেতে কুইন…

ByByNews Desk Jun 27, 2026

রামনগর বিস্ফোরণস্থল পরিদর্শনে মানিক সরকার, মৃত শুভ্রজিতের পরিবারের সঙ্গে সাক্ষাৎ

আগরতলা, ২৭ জুন: রামনগর ফ্ল্যাটে ভয়াবহ বিস্ফোরণকান্ডে মৃত শুভ্রজিত চৌধুরীর পরিবারের সঙ্গে আজ দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

গণ্ডাছড়ায় নৃশংস ঘটনা, মদ্যপ অবস্থায় দুই সন্তানকে পিটিয়ে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

আমবাসা, ২৭ জুন: ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমার উল্টাছড়া ব্রু পুনর্বাসন গ্রাম শনিবার সকালে এক হৃদয়বিদারক ঘটনার সাক্ষী হয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top