News Flash

  • Home
  • খেলা
  • কর্নেলকে ২ উইকেটে হারিয়ে সান্তনার জয় পেলো শতদল
Image

কর্নেলকে ২ উইকেটে হারিয়ে সান্তনার জয় পেলো শতদল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। পরাজয় কিছুতেই পিছু ছাড়ছে না কর্নেল কোচিং সেন্টারের। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে শনিবার নীপকো মাঠে এই ঘটনা ঘটলো। ম্যাচে শতদল সংঘ ২ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো কর্নেল কোচিং সেন্টারকে। টস জিতলো ঠিকই কর্নেল কোচিং সেন্টার। তবে ম্যাচ আর জেতা হলো না তাদের। প্রথমে ব্যাট করে কর্নেল দল নির্ধারিত ২২ ওভারে স্কোরবোর্ডে সংগ্রহ করে সাত উইকেটের বিনিময়ে ৫৬ রান। ব্যাটে দলের হয়ে নীলাদ্রি দেব ১১, কৌশিক সূত্রধর ১০, শতভিক ঘোষ ৮ রান করতে সক্ষম হয়। আর কেউই দুওঙ্কের রান করতে পারেনি। বলে শতদলের পক্ষে দুটি করে উইকেটে হাত পাকায় বিবেক দেবনাথ ও তনয় দেবনাথরা। একটি করে উইকেট নেয় পাপাই দাস ও অঙ্কিত দাসরা। জয়ের জন্য শতদল সংঘের সামনে টার্গেট দাঁড়ায় ৫৭ রানের। যাকে তাড়া করতে নেমে দল ২০.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো শতদল সংঘ। ব্যাটে অঙ্কিত দাস সর্বাধিক ৪৩ রান করে। আর একজন ব্যাটসম্যান ও ভরসা যোগাতে পারেনি। তবে অঙ্কিতের নির্ভরযোগ্য ব্যাটিং দলকে জয় এনে দিতে সক্ষম হলো। ব্যাটে কর্নেলের পক্ষে তিনটি উইকেট নেয় সুরজিৎ পাল। এছাড়া দুটি উইকেট নেয় কৌশিক সূত্রধর।এরপর ও জয় অধরা রইলো কর্নেলের।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top