News Flash

  • Home
  • দেশ
  • হামলা-পালটা হামলার মাঝেই ইরানের সঙ্গে বৈঠক পাকিস্তানের
Image

হামলা-পালটা হামলার মাঝেই ইরানের সঙ্গে বৈঠক পাকিস্তানের

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি.স.)। পাকিস্তান ও ইরানের মধ্যে হামলা-পালটা হামলায় যুদ্ধের পরিস্থিতিতে আলোচনার বসল বসল দুইদেশ । শুক্রবার পাক বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি ফোনে কথা বলেন ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সঙ্গে। পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক।

শুক্রবারের আলোচনায় ইসলামাবাদ ও তেহরানের মধ্যে সন্ত্রাসবাদের বিরোধিতা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে আলোচনা হয় তাঁদের মধ্যে। তার পরেই এক্স হ্যান্ডলে পাক বিদেশমন্ত্রক একটি বিবৃতি দেয়। জানানো হয়, ‘পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতায় নিজেদের নিরাপত্তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করবে ইরান ও পাকিস্তান। সংঘাত জারি রাখতে আগ্রহী নয় ইসলামাবাদ।’

বৈঠকের পর দুই দেশের তরফে যৌথবিবৃতি জারি করা হয়েছে। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ও সংঘাতের মেঘ কাটানোর বিষয়ে সহমত হওয়ার কথা বলা হয়েছে। পাক বিদেশমন্ত্রক জানিয়েছে, তেহরানের সঙ্গে আলোচনা ইতিবাচক। ভৌগলিক অখণ্ডতা তথা সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান যে জরুরি সেটাও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হামলা পালটা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছিল দুদেশের সম্পর্ক। নিরাপত্তা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সামরিক অভিযান নামে একে ওপরের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় দুই দেশ। এই যুদ্ধের পরিস্থিতিতে আলোচনার বসল বসল দুইদেশ । পাশাপাশি সেনা ও গোয়েন্দা বিভাগের প্রধানদের সঙ্গে জরুরি বৈঠক করেন পাকিস্তানের কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী আনওয়ার উল হক কাকর। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ইরানের সঙ্গে ফের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে পাকিস্তান। 

Releated Posts

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top