News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গুয়াহাটি – নাহরলগুন শতাব্দী এক্সপ্রেস সংশোধিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে
Image

গুয়াহাটি – নাহরলগুন শতাব্দী এক্সপ্রেস সংশোধিত সময়সূচী অনুযায়ী চলাচল করবে

মালিগাঁও,  ২০ জানুয়ারি : উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ট্রেন নং ১২০৮৮ (গুয়াহাটি – নাহরলগুন) শতাব্দী এক্সপ্রেস ২১শে জানুয়ারী, ২০২৪ থেকে সংশোধিত সময়সূচী অনুযায়ী চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতিশীলতার উন্নতির জন্য এর যাত্রা পথের সমস্ত স্টপেজে স্থায়ীভাবে সময়সূচী সংশোধন করা হবে।

সেই অনুযায়ী ট্রেন নং.১২০৮৮ গুয়াহাটি স্টেশন থেকে ১৩:৪৫ ঘন্টায় ছাড়বে। ট্রেনটি রঙিয়া জং-এ পৌঁছাবে ১৪:৩৫ ঘন্টায় এবং ১৫:০০ ঘন্টায় ছাড়বে। একইভাবে, ট্রেনটি টংলা স্টেশনে ১৫:৩০ ঘন্টায় পৌঁছাবে এবং ১৫:৩২ ঘন্টায় ছাড়বে; ওদালগুড়ি স্টেশনে পৌঁছাবে ১৫:৫৪ ঘন্টায় এবং ছাড়বে ১৫:৫৬ ঘন্টায়; নিউ মিসামারিতে ১৬:৩৪ ঘন্টায় পৌঁছাবে এবং ১৬:৩৬ ঘন্টায় ছাড়বে;  রাঙ্গাপাড়া নর্থে ১৬:৫৮ ঘন্টায় পৌঁছাবে এবং ১৭:০০ ঘন্টায় ছাড়বে; বিশ্বনাথ চারিয়ালিতে ১৭:৩৮ ঘন্টায় পৌঁছাবে এবং ১৭:৪০ ঘন্টায় প্রস্থান করবে; হারমতিতে ১৯:০৩ ঘন্টায় পৌঁছাবে এবং ১৯:০৫ ঘন্টায় ছাড়বে; এবং তার অন্তিম গন্তব্য নাহরলগুনে ১৯:৩৫ ঘন্টায় পৌঁছাবে।

এই ট্রেনের স্টপেজ এবং সময়ের বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইট এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতেও উপলব্ধ থাকবে। যাত্রীগনদের, তাদের যাত্রা শুরু করার পূর্বে বিস্তারিত যাচাই করেই ভ্রমণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top