News Flash

  • Home
  • খেলা
  • কোপা দেল রে : শেষ আটে কে, কার মুখোমুখি
Image

কোপা দেল রে : শেষ আটে কে, কার মুখোমুখি

বার্সেলোনা, ২০ জানুয়ারি (হি.স.): স্পেনের ফুটবলের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার শেষ ষোলোর খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার। শুক্রবার রাতে ড্রয়ে কোয়ার্টার-ফাইনালে কে কার মুখোমুখি হবে নির্ধারিত হয়েছে। পারফরম্যান্সে ধারাবাহিকতা নেই তা সত্ত্বেও কোপা দেল রেতে এগিয়ে চলেছে বার্সেলোনা। তবে প্রথম দুই ম্যাচে তুলনামূলক সহজ দলের বিপক্ষে খেলার পর এবার সেমিফাইনালে ওঠার ম্যাচটা কঠিন প্রতিপক্ষকে পেয়েছে কাতালান ক্লাবটি। তারা খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে।

এই বিলবাও শেষ ষোলোয় আলাভেসকে ২-০ গোলে হারিয়েছে। বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার শেষ চারে ওঠার লড়াইটা তাই তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই ধারণা করা হচ্ছে। লা লিগার পয়েন্ট টেবিলেও দল দুটি আছে পাশাপাশি। ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বিলবাও, সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে বার্সেলোনা। শাভির দল অবশ্য একটি ম্যাচ কম খেলেছে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আতলেতিকো মাদ্রিদ পরের রাউন্ডে খেলবে সেভিয়ার বিপক্ষে। চলতি মরসুমে একের পর এক বিস্ময়ের জন্ম দিয়ে লা লিগায় শীর্ষে থাকা জিরোনা খেলবে মায়োর্কার বিপক্ষে। আর শেষ আটের অন্য ম্যাচে সেল্তা ভিগো খেলবে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে।

Releated Posts

ভারত-ইংল্যান্ড ম্যাচের সম্প্রচারে ডিউরেক্সের বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন কীর্তি আজাদের, জবাব চাইলেন বিসিসিআই-এর কাছে

নয়াদিল্লি, ৫ জুলাই (আইএএনএস): ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টি-২০ ম্যাচের সরাসরি সম্প্রচারের সময় ডিউরেক্সের একটি প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিজ্ঞাপন দেখানো…

ByByNews Desk Jul 5, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top