News Flash

  • Home
  • দেশ
  • বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেকের আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট
Image

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেকের আর্জি গ্রহণ করল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৯ জানুয়ারি (হি.স.) : সুপ্রিম কোর্টে ধাক্কা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি জানিয়েছিলেন এই সাংসদ। কিন্তু, ডায়মন্ড হারবারের সাংসদের সেই আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই মুহুর্তে আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই, এমনটাই স্পষ্ট জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পর্যবেক্ষণে জানিয়েছেন, অভিষেকের আবেদনের কোনও যুক্তি সঙ্গত কারণ নেই। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেন, ‘‘নতুন করে আমার মক্কেলকে আবেদন করার কথা জানিয়েছে শীর্ষ আদালত। আমরা সেই অনুযায়ী নতুন করে আবেদন করার পদক্ষেপ করছি।’’

সু্প্রিম কোর্টের নির্দেশে জানানো হয়েছে, ২০২৩ সালের ২৮ এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিষেকের মামলাগুলি কলকাতা হাই কোর্টের অন্য বিচারপতিকে দেওয়া হয়েছে। সে কারণেই অভিষেক এখন যে আর্জি জানিয়েছেন, তা আর ‘গ্রহণযোগ্য নয়’। তাছাড়া বর্তমানের এই আবেদন ‘ভুল ধারণাবশত’ এবং ‘ভুল জায়গায়’ দাখিলের পাশাপাশি এর কোনও ‘যুক্তি নেই’।

এই প্রসঙ্গে অভিষেকের আইনজীবী জানিয়েছেন, ১৮ জানুয়ারি বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার যে নির্দেশ দিয়েছেন, তাতে অভিষেকের আবেদন ফেরত পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘‘অভিষেকের অভিযোগ খতিয়ে দেখার সময় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, ২০২৩ সালের ওই স্পেশাল লিভ পিটিশন (এসএলপি)-এর শুনানি ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে।

শীর্ষ আদালতের আরও পর্যবেক্ষণ, ২০২৩ সালের ২৮ এপ্রিল যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরানো হয়েছে। রেজিস্ট্রার নতুন করে পদক্ষেপ করার কথা জানিয়েছেন। স্বাধীন ভাবে আইনি প্রক্রিয়ায় মাধ্যমে অভিযোগ জানানোর কথাও বলেছেন।’’

এর পরেই আইনজীবী বলেন, ‘‘সুপ্রিম কোর্টের সামনে নতুন প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানানোর পদক্ষেপ করছি।’’

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top