News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পৃষ্ঠাপ্রমুখদের সাহায্যে লোকসভা নির্বাচনে ফের জয়ী হবে বিজেপি: সুবল ভৌমিক
Image

পৃষ্ঠাপ্রমুখদের সাহায্যে লোকসভা নির্বাচনে ফের জয়ী হবে বিজেপি: সুবল ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জানুয়ারি : পৃষ্ঠা প্রমুখদের নিয়ে উত্তর জেলা বিজেপি কার্যালয়ে  বৈঠক করলেন পৃষ্ঠা প্রমুখীদের ইনচার্জ সুবল ভৌমিক। শুক্রবার উত্তর জেলা বিজেপি কার্যালয়ে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ সুবল ভৌমিকের নেতৃত্বে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ওবিসি মোর্চার প্রদেশ সভানেত্রী মলিনা দেবনাথ সহ বিভিন্ন স্তরের পৃষ্ঠা প্রমুখরা। এদিনের বৈঠক সুবল ভৌমিক বলেন, বিজেপি দল এখন বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে মূলত পৃষ্ঠা প্রমুখদের উপর নির্ভর করে। ২৫ বছরের বাম আমল থেকে রাজ্যবাসীকে উদ্ধার করা সম্ভব হয়েছিল পৃষ্ঠা প্রমুখদের একান্ত প্রয়াসে।

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের দারুদঘাটন করা হবে। ভারতের বৈদেশিক নীতি সারা পৃথিবীকে স্তম্ভিত করে এগিয়ে চলেছে। যখন সারা বিশ্ব যুদ্ধবিধ্বস্ত একটা ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে তখন ভারতবর্ষের বৈদেশিক নীতির দ্বারা সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে রয়েছে।

২০১৪ সালে যখন নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন অর্থনৈতিক দিক থেকে ভারত ছিল পৃথিবীর মধ্যে দশম স্থানে আর এখন রয়েছে পঞ্চম স্থানে। পৃষ্ঠা প্রমুখদের উপর নির্ভর করে আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের দুটি কেন্দ্রে বিজেপি প্রার্থীরা রেকর্ড ভোটে জয়ী হবে যা পূর্বে কখনো হয়নি বলে দাবি করলেন তিনি।

 পৃষ্ঠা প্রমুখদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ইতিমধ্যে খোয়াই এবং আগরতলাতে সম্পন্ন হয়ে গেছে আজ উত্তর জেলাতে অনুষ্ঠিত হয়েছে, তারপর  ঊনকোটি জেলাতে হবে বলে জানা গেছে। প্রতিটি জেলাতে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে বৈঠকের পর হবে মন্ডল পর্যায়ের বৈঠক।

Releated Posts

কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর

আগরতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Jul 7, 2026

ঊনকোটি জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে ৬ বছরের শিশুর প্রাণ রক্ষা, চিকিৎসকদের সাফল্যে খুশি পরিবার

কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে…

ByByReshmi Debnath Jul 7, 2026

আগামী ৫ বছরের মধ্যে গ্রামের আমূল পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে: পঞ্চায়েতমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই: রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও…

ByByReshmi Debnath Jul 7, 2026

রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে  ঠিকাদারি সংস্থা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…

ByByReshmi Debnath Jul 7, 2026
Scroll to Top