News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেতন বঞ্চনার অভিযোগ এনে বিক্ষোভে সামিল সমগ্র শিক্ষার শিক্ষকরা
Image

বেতন বঞ্চনার অভিযোগ এনে বিক্ষোভে সামিল সমগ্র শিক্ষার শিক্ষকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি : প্রায় পাঁচশতাধিক সমগ্র শিক্ষা শিক্ষক বেতন বঞ্চনার শিকার। এই অভিযোগে বিক্ষোভে সামিল সমগ্র শিক্ষার শিক্ষকরা।  তাদের অভিযোগ ২০১৭ সাল থেকে ২০১৯ সালের মধ্যে তারা ডিএলএড কোর্স করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে অনেকেই কোর্স সম্পূর্ণ করতে পারেনি।
কয়েক মাস পরে কোর্স সম্পূর্ণ করায় প্রায় পাঁচশতাধিক সমগ্র শিক্ষার শিক্ষককে প্রতি মাসের সাত থেকে আট হাজার টাকা কম বেতন গুনতে হচ্ছে। তাদের ডি এল এড -এর সার্টিফিকেট পর্যন্ত দেওয়া হচ্ছে না।
এই অভিযোগ তুলে শুক্রবার সংশ্লিষ্ট দপ্তরের অফিসের সামনে তারা বিক্ষোভে সামিল হয়েছে। তাদের দাবি অবিলম্বে যদি সমস্যার সমাধান না হয় তাহলে আগামী এক মাস পরে তারা অনশনে বসবে।

কারণ দীর্ঘদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী তারা। কেউ তাদের কথা শুনছে না। তাই বঞ্চনার সামিল হয়ে অবশেষে তারা বিক্ষোভে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এ দিনের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া সুবীর সাহা নামে সমগ্র শিক্ষার এক শিক্ষক।

Releated Posts

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026

নাবালিকাকে বিয়ে করার অভিযোগে আটক এক যুবক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া মহকুমার থানাধীন চিত্তামারা এলাকার নাবালিকাকে নিয়ে গিয়ে বিয়ে করার অভিযোগে আটক করা…

ByByReshmi Debnath Jun 11, 2026

বিলোনিয়ায় গাঁজা কাণ্ডে নয়া মোড়, জিআরপি কনস্টেবল গ্রেপ্তার, থানার রুম থেকেই উদ্ধার গাঁজা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১০ জুন: বিলোনিয়া রেল স্টেশন চত্বরে গাঁজা কাণ্ডে ধৃতের পলায়নের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনায়…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top