News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্থানীয় জনতার হাতে আটক এক বাংলাদেশী নাগরিক
Image

স্থানীয় জনতার হাতে আটক এক বাংলাদেশী নাগরিক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৯ জানুয়ারি : ভগবাননগর এলাকায় ১ বাংলাদেশিকে আটক করে কৈলাসহর থানার পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। জানা যায় যে আজ দুপুরবেলা ভগবাননগর এলাকায় এক বাংলাদেশী ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ জাগে এলাকাবাসীর। তখন স্থানীয়দের ওই ব্যক্তিকে দেখে সন্দেহ জাগে।

সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে সে জানায় যে তার নাম আব্দুল মোতালিব। তার বাড়ি বাংলাদেশের পতাবিগ্রাম জেলার মৌলভীবাজার ইউনিয়নের বাবুরবাজার। পাশাপাশি এলাকাবাসীরা আব্দুল মোতালিবের কাছ থেকে একটি মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট উদ্ধার করেছে। পাশাপাশি তার কাছ থেকে খাওয়া-দাওয়ার বিভিন্ন সামগ্রী ও বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে।

সে জানায় যে সে ভারত ভ্রমণে এসেছে। তবে অবৈধভাবে সে ভারতে প্রবেশ করেছে বলেও নিজ মুখে স্বীকার করেছে।  কৈলাসহরের শ্মশান ঘাট দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে জানিয়েছে ওই বাংলাদেশী নাগরিক। পরবর্তী সময় স্থানীয়রা কৈলাসহর থানার খবর পাঠালে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় কৈলাসহর থানার এস আই অসীম পালের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।

তারা ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে কৈলাসহর থানায় নিয়ে আসে। বর্তমানে সে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তবে সে কি কারণে ভারতে অবৈধভাবে এভাবে প্রবেশ করেছে তা এখনোও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।

Releated Posts

উদয়পুর রেলস্টেশনে ১২ কেজি গাঁজাসহ যুবক আটক, চেন্নাই পাচারের সন্দেহ

আগরতলা, ২৬ জুলাই: উদয়পুর রেলস্টেশনে জিআরপি ও পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা…

ByByReshmi Debnath Jul 26, 2026

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026

নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় ব্যাহত ত্রিপুরার রেল পরিষেবা, একাধিক ট্রেনের সময় পরিবর্তন

আগরতলা, ২৫ জুলাই: নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইনে বসে যাওয়ার সমস্যার কারণে লামডিং–বদরপুর হিল সেকশনে ট্রেন চলাচল ব্যাহত…

ByByNews Desk Jul 25, 2026

শংকরপুর এলাকার উন্নয়ন খতিয়ে দেখতে পরিদর্শনে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া

আগরতলা, ২৫ জুলাই: জোলাইবাড়ি বিধানসভা এলাকার শংকরপুর অঞ্চলের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে শনিবার মহুরীপুর আর.এফ. গ্রাম…

ByByNews Desk Jul 25, 2026

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ২৫ জুলাই :  উদয়পুরের দাতারাম এলাকার ১৮ বছর বয়সী তাহিমা আক্তার স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে যৌতুকের দাবিতে…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মনগরে ছাত্র ও নাগরিকদের বিক্ষোভ, অংশগ্রহণ নিয়ে রাজনৈতিক বিতর্ক

ধর্মনগর, ২৫ জুলাই: দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর কথিত হামলার প্রতিবাদে শনিবার ধর্মনগরে একটি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top