News Flash

  • Home
  • খেলা
  • মোহালিতে রঞ্জি : আজ থেকে পাঞ্জাবের বিরুদ্ধে চার পেসার খেলাবে ত্রিপুরা
Image

মোহালিতে রঞ্জি : আজ থেকে পাঞ্জাবের বিরুদ্ধে চার পেসার খেলাবে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। আগামীকাল থেকে পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে ত্রিপুরা। রণজি ট্রফি ক্রিকেটে। মোহালির আই এস বৃন্দা ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। ওই ম্যাচে মাঠে নামার আগে বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেন দু-‌দলের ক্রিকেটাররা। মরশুমে দুই ম্যাচ খেলে ত্রিপুরার পয়েন্ট ৭ এবং পাঞ্জাবের পয়েন্ট ১। গোয়া ম্যাচে যে দল ছিলো সেই দলই পাঞ্জাব ম্যাচে রেখে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে ওই রাজ্যের ঠান্ডা আবহাওয়া জোরে বোলারদের সহায়ক হবে, তা মাথায় রেখে অতিরিক্ত একজন জোরে বোলার খেলানো যায় কীনা তা নিয়েও চিন্তায় রয়েছে দল। এমনিতে ত্রিপুরার হয়ে ৪ জোরে বোলার খেলানো হবেই। মণিশঙকর মুড়াসিং, রাণা দত্ত, অভিজিৎ সরকার এবং বিক্রম দেবনাথের প্রথম একাদশে খেলা নিয়ে নিশ্চিন্ত। পঞ্চম পেসার খেলানো হলে অজয় সরকারকে নেওয়া হতে পারে। টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে এমনই প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই সকালের স্যাঁতস্যাতে আবহাওয়াকে কাজে লাগানো। এদিন প্রায় আড়াই ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘসময় নেটে অনুশীলন করেন ব্যাটসম্যান-‌রা। পাঞ্জাবের বিরুদ্ধে ত্রিপুরার হযে গোড়াপত্তন করবেন বিক্রম কুমার দাস এবং বিশাল ঘোষ। এরপর যথাক্রমে আসবেন শ্রীদাম পাল, সুদীপ চ্যাটার্জি, সতীশ গনেশ, দলনায়ক ঋদ্ধিমান সাহা এবং রজত দে। এদিকে প্রতিপক্ষ দল নয়, ত্রিপুরার দুশ্চিন্তা আবহাওয়াকে নিয়ে। পাঞ্জাবের অত্যাধিক ঠান্ডায় কাবু ত্রিপুরার ক্রিকেটাররা। হাড় কাপানু ঠান্ডার মধ্যেই এদিন অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। এদিকে ঘরের মাঠে ত্রিপুরাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত পাঞ্জাবের ক্রিকেটাররাও।‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top