News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে জুটমিলকে হারিয়ে জয়ে ফিরলো এনএসআরসিসি
Image

অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে জুটমিলকে হারিয়ে জয়ে ফিরলো এনএসআরসিসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি।। জয়ে ফিরলো এন এস আরসিসি দল। নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে বৃহস্পতিবার এন এস আরসিসি দল মুখোমুখি হয় জুটমিল প্লে সেন্টারের। ম্যাচে এন এস আরসিসি দল ৫৫ রানের ব্যবধানে হারিয়ে দিলো জুটমিল প্লে সেন্টারকে। টস জিতে জুটমিল শিবির প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাট হাতে এন এস আরসিসি দল ৪৫ ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৮০ রান। ব্যাটে এন এস আরসিসির পক্ষে অদৃত লোধ দুর্দান্ত মেজাজে ৯৩ রান করে। দুর্ভাগ্য তার। মাত্র ৭ রানের জন্য হাতছাড়া হলো শতরান। এছাড়া অর্কজিত চক্রবর্তী ১৮, রাজদীপ পাল ২৩, আয়ুশ থাপা ২৩ রান করে। বল হাতে জুটমিলের পক্ষে দুটি করে উইকেট নেয় প্রদুৎ সরকার ও জয়দীপ সরকাররা। এছাড়া একটি করে উইকেট দখল করে প্রীতম রায়, দীপ ঘোষ ও রাজবীর ঘোষরা। পাল্টা খেলতে নেমে জুটমিল প্লে সেন্টার শুরুটা ঠিক করলে ও শেষটা ধরে রাখতে পারেনি। ফলে ৪৫ ওভারে ১০ উইকেটের বিনিময়ে জুটমিলের স্কোর দাঁড়ায় ১২৫ রানে। ব্যাটে দলের পক্ষে অসিত সাহা সর্বাধিক ৫৭ রান করে। এছাড়া প্রদুৎ সরকার ২২, প্রীতম রায় ১৩ রান করলে ও আর কেউই ভরসা যোগাতে পারেনি। বোলিংয়ে এন এস আরসিসির পক্ষে উদিত্য দেব ৩টি, দুটি করে উইকেট দখল করে অনুজ গোপ, অদৃত লোধরা। সুবাদে ৫৫ রানের ব্যবধানে জয় হাসিল করে নিলো এন এস আরসিসি দল।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top