News Flash

Image

ককবরক দিবস : রাজ্যপালের শুভেচ্ছা

আগরতলা, ১৮ জানুয়ারি : ককবরক দিবস ২০২৪ উপলক্ষে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু ত্রিপুরাবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল বলেন, ‘ককবরক ত্রিপুরার একটি প্রাচীন ভাষা। যা হাজার বছর ধরে ত্রিপুরী জনগোষ্ঠীর মানুষজন বলে আসছেন। এই ভাষাটি উত্তর পূর্ব ভারতের প্রাচীন ভাষাগুলির মধ্যে একটি। প্রতি বছর ১৯ জানুয়ারি ককবরক ভাষার উন্নয়নের জন্য ককবরক দিবস পালন করা হয়। ১৯৭৯ সালে ককবরক ভাষা সরকারি ভাষার স্বীকৃতি পাওয়ার দিন হিসেবে এই দিনটি পালন করা হচ্ছে। এই দিনটি আমাদের রাজ্যে জনজাতি অংশের মানুষের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপনেরও একটি দিন। আসুন আমরা সকলে এই দিনটি ককবরক ভাষার উন্নয়নে উদযাপন করি। এই দিনটি ত্রিপুরাবাসীর মধ্যে শান্তি, সমৃদ্ধি, সৌভ্রাতৃত্ব ও বন্ধুত্বের বার্তা বয়ে আনুক।’

Releated Posts

ভিলেজ কাউন্সিলের ভোটে গুলিচালনা, রণক্ষেত্র গোমতীজেলা; জখম পুলিশ সুপার

উদয়পুর, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিরোধী দল যখনই নির্বাচনে হারে, ইভিএম বা নির্বাচন কমিশনকে দোষারোপ করে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: বিরোধী রাজনৈতিক দলগুলি যেখানেই নির্বাচনে হেরে যায় বা জনগণের সমর্থন পায় না, সেখানেই তারা ইভিএম…

ByByReshmi Debnath Sep 28, 2026

ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে গুলি চালানোর অভিযোগ, আহত ৩

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে সোমবার উদয়পুর মহকুমার মহারানি পুলিশ ফাঁড়ির অন্তর্গত ওয়ারেংবাড়ি ভোটকেন্দ্রে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top