News Flash

  • Home
  • দেশ
  • ‘সিবিআইয়ের এই ধরনের প্রবণতা কাম্য নয়’, এসএসসি মামলায় মন্তব্য বিচারকের
Image

‘সিবিআইয়ের এই ধরনের প্রবণতা কাম্য নয়’, এসএসসি মামলায় মন্তব্য বিচারকের

কলকাতা, ১৭ জানুয়ারি (হি.স.) : নিয়োগ মামলার শুনানিতে আদালতে ভর্ৎসিত সিবিআই। বিচারক তাদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ‘‘সিবিআইয়ের মতো দেশের অন্যতম প্রধান সংস্থার কাছ থেকে এই ধরনের প্রবণতা মোটেই কাম্য নয়।’’

আদালতে এই শুনানি চলাকালীন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক উপস্থিত ছিলেন না। যা দেখে বিচারক অসন্তুষ্ট হন। তদন্তকারী অফিসার কোনও নথিও পাঠাননি। ফলে সিবিআইয়ের আইনজীবীকে সওয়াল চলাকালীন থামিয়ে দিয়ে বিচারকের মন্তব্য, ‘‘তদন্তকারী অফিসারের থাকা উচিত ছিল। আদালতের নির্দেশ পালন করা হয়নি। আমি আমার প্রয়োজন মতো নির্দেশ দেব। কোনও ত্রুটি থাকলে তদন্তকারী অফিসারকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে হবে।’’

তদন্ত পুরোপুরি শেষ না করেই চূড়ান্ত চার্জশিট গঠন করেছে সিবিআই, স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় এমনটাই অভিযোগ তুলেছেন ধৃত শান্তিপ্রসাদ সিন্‌হার আইনজীবী। বুধবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এসপি সিন্‌হার জামিনের আবেদন জানানো হয়। সেই প্রেক্ষিতে প্রশ্ন তোলেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত।

আদালতে সঞ্জয়বাবু জানান, নিয়োগ মামলার তদন্ত এখনও শেষ করতে পারেনি কেন্দ্রীয় সংস্থা। তদন্ত বাকি থাকতেই তারা চূড়ান্ত চার্জশিট আদালতে জমা দিয়ে দিয়েছে। তাঁর দাবি, বেশ কিছু ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট এখনও আসেনি। সেই রিপোর্ট ছাড়াই কী ভাবে তদন্ত শেষ হয়েছে বলে দাবি করছে সিবিআই, সেই প্রশ্ন তোলেন এসপি সিন্‌হার আইনজীবী। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৯ জানুয়ারির মধ্যে নিয়োগ মামলার তদন্ত শেষ করতে বলা হয়েছিল কেন্দ্রীয় সংস্থাকে।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top