News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাক বিতন্ডাকে কেন্দ্র করে এক ব্যক্তির দায়ের কোপে আহত ৪ জন
Image

বাক বিতন্ডাকে কেন্দ্র করে এক ব্যক্তির দায়ের কোপে আহত ৪ জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারি : মকর সংক্রান্তির কীর্তনে সৃষ্ট বাক বিতন্ডাকে কেন্দ্র করে এক ব্যক্তির দায়ের কোপে আহত হয়েছেন চারজন। ঘটনা সিধাই থানাধীন মোহনপুরের তারানগর তিন নং কলোনি এলাকায়। অভিযুক্ত শান্তু দেবনাথকে গ্রেফতার করেছে সিধাই থানার পুলিশ।

জানা গেছে সোমবার এই এলাকাতে মকর সংক্রান্তির কীর্তনকে কেন্দ্র করে খুল কেনার জন্য চাঁদা সংগ্রহ করা হয়েছে। যে টাকা উদ্বৃত্ত হয়েছে তা ভাগ বাটোয়ারা নিয়ে উত্তেজিত হয়ে পড়ে শান্তু দেবনাথ। একসময় নেশাগ্রস্থ অবস্থায় তার প্রতিবেশীদের উপর দা নিয়ে আক্রমণ করে সে। আক্রমণে রক্তাক্ত হয়েছেন চার জন। আহতদের তরফে সিধাই থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

 আহতদের দাবি নেশাগ্রস্থ অবস্থায় অভিযুক্ত শান্তু দেবনাথ গ্রামবাসীদের উপর এই আক্রমণ সংঘটিত করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এই এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের নেশাগ্রস্ত হওয়ার ঘটনা খুবই দুর্ভাগ্যজনক বলে অনেকেই অভিমত ব্যক্ত করেছেন। নেশাগ্রস্ত হওয়ার কারণেই এ ধরনের অবাঞ্ছিত ঘটনা ঘটেছে বলেও তারা মন্তব্য করেছেন।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top