News Flash

  • Home
  • দিনের খবর
  • মাঠ থেকে উদ্ধার বাবা, ছেলে-মেয়ের দেহ, উত্তেজনা নৈহাটিতে
Image

মাঠ থেকে উদ্ধার বাবা, ছেলে-মেয়ের দেহ, উত্তেজনা নৈহাটিতে

উত্তর ২৪ পরগনা, ১৬ জানুয়ারি, (হি.স.): মাঠে একটি গাছে ঝুলছে বাবার দেহ। পাশে মৃত ছেলে ও মেয়ে মাটিতে পড়ে রয়েছে। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নৈহাটির শিবদাসপুর থানার এলাকার রামচন্দ্রপুর গ্রামে।

স্থানীয় সূত্রে থেকে জানা গেছে, মৃত ব্যক্তির নাম জ্যোতিপ্রকাশ মণ্ডল। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক। মেয়ে লাজবন্তীর বয়স ৯, ছেলে জয়মাল্যের বয়স ১৩। পরিবারের সদস্যদের অনুমান ছেলে মেয়েকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন জ্যোতিপ্রকাশ।

মৃতের বাবা জানিয়েছেন, সোমবার বিকেলে জ্যোতিপ্রকাশ ছেলে-মেয়েকে নিয়ে বাইরে বেরিয়েছিলেন। বাড়িতে বলেছিলেন, ঘুরতে যাচ্ছে। জ্যোতিপ্রকাশের স্ত্রী লাবণী সে সময় বাড়িতে ছিলেন না। তাঁর ঠাকুমা মারা যাওয়ায় স্বামীর কাছে ছেলে-মেয়েদের রেখে সেখানে গিয়েছিলেন।

রাত পর্যন্ত সন্তানদের নিয়ে জ্যোতিপ্রকাশ বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েন। এলাকায় খোঁজ খবর নিতে শুরু করেন তাঁরা। কিন্তু তিনজনেরই সন্ধান মেলেনি। তাই সকাল হওয়ার অপেক্ষা করতে থাকেন। মঙ্গলবার সকাল আটটা নাগাদ বাড়ির লোকেরা তিনজনের মৃত্যু সংবাদ পান।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top