News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের সফরে ফের দক্ষিণ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, অন্ধ্র ও কেরলে রয়েছে কর্মসূচি
Image

দু’দিনের সফরে ফের দক্ষিণ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, অন্ধ্র ও কেরলে রয়েছে কর্মসূচি

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.): দু’দিনের সফরে ফের দক্ষিণ ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্ধ্রপ্রদেশ ও কেরলে রয়েছে বেশ কিছু কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দু’দিনের অন্ধ্রপ্রদেশ ও কেরল সফর ১৬ জানুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। অন্ধ্রপ্রদেশে আগামীকাল ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স-এর নতুন ক্যাম্পাসের উদ্বোধন করবেন তিনি।

ভারতীয় রাজস্ব পরিষেবার শুল্ক এবং অপ্রত্যক্ষ কর বিভাগের ৭৪ এবং ৭৫-তম ব্যাচের শিক্ষানবিশী আধিকারিকদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। এছাড়াও ভুটানের রয়্যাল সিভিল সার্ভিসের শিক্ষানবিশী আধিকারিকদের সঙ্গেও তাঁর আলাপচারিতায় যোগ দেওয়ার কথা। বুধবার প্রধানমন্ত্রী কেরলের গুরুভায়ুর মন্দিরে পূজার্চনায় অংশ নেবেন। থ্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দিরেও পূজার্চনায় যোগ দেবেন তিনি। কোচি সফরকালে বন্দর, চার হাজার কোটি টাকা মূল্যের জাহাজ ও জলপথ ক্ষেত্রের তিনটি বৃহৎ পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top