News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে নিজ স্বামীর হাতে আটক এক সন্তানের জননী, ঘটনার তদন্তে পুলিশ
Image

প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে নিজ স্বামীর হাতে আটক এক সন্তানের জননী, ঘটনার তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জানুয়ারি: সামাজিক অবক্ষয়ের ঘটনা দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে। মোবাইল ফোনের কবলে পড়ে প্রায়ই পরকীয়া প্রেমে আকৃষ্ট হয়ে স্বামী সন্তান ছেড়ে পর পুরুষের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনা দিনের পর দিন বেড়ে চলেছে। 

স্বামী সহ সন্তান ফেলে  প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার পথে বিশালগড় অফিসটিলা হাসপাতাল সংলগ্ন এলাকায় স্বামীর হাতে আটক স্ত্রী সহ স্ত্রীর  প্রেমিক। ঘটনা শনিবার দুপুর দেড়টার নাগাদ। 

এ ঘটনা ঘিরে আগরতলা – সাব্রুম জাতীয় সড়কে মহিলার স্বামী ও  মহিলার প্রেমিকের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ। ঘটনাস্থলে পুলিশ ছুটে এসে মহিলার স্বামী সহ অবৈধ প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উক্ত ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা হাসপাতাল চত্বর এলাকা। 

জানা যায় বিশালগড় ধ্বজনগর এলাকার এক গাড়ি চালকের স্ত্রী দীর্ঘদিন বাড়িতে স্বামীর অবর্তমানে এলাকারই দুই সন্তানের বাবার সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। শনিবার ভালোবাসার টানে  স্বামী সহ সন্তান ফেলে প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার পথে স্বামী টের পেয়ে যায়। সাথে সাথে বিশালগড় মহকুমা হাসপাতাল চত্বরের সামনে স্ত্রী সহ প্রেমিককে আটক করে। যা নিয়ে রীতিমতো মহিলার স্বামী ও প্রেমিকের মধ্যে শুরু হয় সংঘর্ষ।

পরবর্তী সময়ে উক্ত ঘটনা দেখতে পেয়ে আগরতলা সাব্রুম জাতীয় সড়কে জড়ো হতে থাকে এলাকার জনগণ। খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে সকলকে আটক করে নিয়ে আসে থানায়। গৃহবধূর স্বামী জানায় অভিযুক্ত যুবক অর্থাৎ তার স্ত্রীর অবৈধ প্রেমিক বিশালগড় চন্দন নগরের বাসিন্দা। সে হৃদয় বলে পরিচিত। 

গৃহবধূর স্বামীর আরো দাবি, এ বিষয় নিয়ে তার শ্বশুরবাড়ির লোকজনেরা অবগত রয়েছে। আগেও এই বিষয়ে মীমাংসা হয়েছে বলে জানান। দীর্ঘ আট থেকে নয় মাস ধরে সে তার স্ত্রীর সাথে অবৈধ প্রেম করে আসছিল। গৃহবধূর দাবি সে ছোট বোনের স্বামীর সাথে ডাক্তারের কাছে যাওয়ার সময় এই ঘটনা সংঘটিত হয়েছে। তবে গৃহবধূর স্বামীর দাবি গৃহবধূ কোন বোন নেই। তার সাথে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। স্থানীয়রা হৃদয় এবং গৃহবধূ বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি তুলেছেন।

Releated Posts

বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে সোনা নিয়ে যাওয়ার অভিযোগ, মামলা গ্রহণের নির্দেশ হাইকোর্টের

আগরতলা, ১৮ আগস্ট:বিশালগড় থানার পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে দায়ের করা রিট মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল ত্রিপুরা হাইকোর্টের…

ByByReshmi Debnath Aug 18, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় অভিভাবকের ২৫ হাজার টাকা জরিমানা

আগরতলা, ১৮ আগস্ট:নাবালক ছেলেকে মোটরসাইকেল চালাতে দেওয়ার অভিযোগে তার অভিভাবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে ২৫ হাজার টাকা জরিমানা…

ByByReshmi Debnath Aug 18, 2026

রানীবাড়ী চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ, ম্যানেজারের পদত্যাগের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: দীর্ঘদিন ধরে কাজ করে গেলেও প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন রানীবাড়ী…

ByByReshmi Debnath Aug 18, 2026

সীমান্তে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবক আটক, কৈলাসহর থানার হেফাজতে

কৈলাসহর, ১৮ আগস্ট: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে গাঁজা পাচারের অভিযোগে তিন যুবককে আটক করেছে বিএসএফ। পরে তাদের কৈলাসহর…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top