News Flash

  • Home
  • দিনের খবর
  • শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত; দিল্লি, পঞ্জাবে জমজমাট ঠান্ডা, শীতে নাজেহাল রাজস্থান
Image

শৈত্যপ্রবাহে কাঁপছে উত্তর ভারত; দিল্লি, পঞ্জাবে জমজমাট ঠান্ডা, শীতে নাজেহাল রাজস্থান

নয়াদিল্লি, ১৩ জানুয়ারি (হি.স.): প্রবল শৈত্যপ্রবাহে কাঁপছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা-সহ গোটা উত্তর ভারত। শীতের দাপটে নাজেহাল অবস্থা রাজস্থান ও উত্তর প্রদেশেও। রাজস্থানের মাউন্ট আবু, সিকার, চুরুতে তাপমাত্রার পারদ অনেকটাই নিম্নমুখী। শীত এতটাই বেশি যে সকালের দিকে গাড়ির ওপর বরফের হালকা আস্তরণ পড়ে যাচ্ছে। উত্তর প্রদেশেও শীতে জবুথবু অবস্থা।

রাজধানী দিল্লিতেও তাপমাত্রার পারদ নিম্নমুখী। প্রবল শীত ও ঘন কুয়াশার কারণে দিল্লিতে রোজই বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। শনিবারও রাজধানী দিল্লিতে প্রভাবিত হয়েছে রেল পরিষেবা। আবার পঞ্জাবের পাঠানকোট, গুরুদাসপুর, হোশিয়ারপুর, ফতেহগড় সাহেব প্রভৃতি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। ঘন কুয়াশারও সতর্কতা জারি রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, উত্তর ভারতে আপাতত শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে, একইসঙ্গে কুয়াশার দাপটও থাকবে।

Releated Posts

পশ্চিম বঙ্গে ইসিএলের সিদুলি কোলিয়ারিতে জল ঢুকে আতঙ্ক, শ্রমিকদের নিরাপদে সরানো হল

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): পশ্চিম বর্ধমানের আন্দালের সিদুলি কোলিয়ারি এলাকায় সোমবার আচমকা খনির ভিতরে জল ঢুকে পড়ায় আতঙ্ক…

ByByNews Desk Oct 5, 2026

অমৃতসরে তিন দুষ্কৃতীর গুলিতে জখম রেল পুলিশের এএসআই, পাঞ্জাবের আইনশৃঙ্খলা নিয়ে মান সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): পাঞ্জাবের অমৃতসরে বাড়ি ফেরার পথে তিন অজ্ঞাতপরিচয় বাইক আরোহীর গুলিতে জখম হলেন রাজ্য পুলিশের…

ByByNews Desk Oct 5, 2026

মহারাষ্ট্রে বিধান পরিষদ নির্বাচনে তিন প্রার্থী ঘোষণা বিজেপির

মুম্বই, ৪ অক্টোবর (আইএএনএস): মহারাষ্ট্রে আসন্ন বিধান পরিষদ নির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা আরও বাড়ল। রবিবার তিনটি গুরুত্বপূর্ণ আসনের…

ByByNews Desk Oct 4, 2026

কোচবিহারে সিপিএমের দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

কলকাতা, ৪ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে প্রতিবাদ মিছিলের পর পশ্চিমবঙ্গের কোচবিহারে দলীয়…

ByByNews Desk Oct 4, 2026
Scroll to Top