News Flash

Image

কালিয়াবরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু ৮ বছরের শিশুকন্যার


নগাঁও (অসম), ১৩ জানুয়ারি (হি.স.) : নগাঁও জেলার অন্তর্গত কালিয়াবরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে ৮ বছরের এক শিশুকন্যার। নিহত শিশুকন্যাকে বিনীতা কৈরি বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনাটি আজ শনিবার সকালে কলিয়াবরের মিসা এলাকায় সংঘটিত হয়েছে। বিনীতা তার দিদার সঙ্গে রাস্তার পাশ ধরে যাচ্ছিল। কিন্তু গুয়াহাটি থেকে শিবসাগরগামী ‘অনুরাগ’ নামের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা মারে। বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বিনীতার।

দিদার কাছে জানা গেছে, জাতীয় সড়কে পাশ ধরে নাতিনিকে সঙ্গে নিয়ে কাছেই কোথাও যাচ্ছিলেন তিনি। কিন্তু নাতিনি বিনীতা আচমকা তাঁর হাত ছেড়ে রাস্তায় দৌড় দেয়। তখনই দুরন্ত বাসের ধাক্কায় পড়ে যায় নাতিনি। চোখের সামনে সংঘটিত ভয়ংকর দৃশ্য তাঁকে বাকরুদ্ধ করে ফেলছে।

এদিকে দুৰ্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় মিসা থানার পুলিশ। তাঁরা বাসটিকে নিজেদের হেফাজতে নিয়ে নিহত বিনীতা মৃতদেহের ময়না তদন্ত করতে নগাঁও জেলা সরকারি হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top