News Flash

  • Home
  • দেশ
  • শীতের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধুপগুড়িতে
Image

শীতের সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ধুপগুড়িতে

ধুপগুড়ি, ১৩ জানুয়ারি (হি.স.): সাতসকাল বিধ্বংসী আগুনের ঘটনা ঘটলো ধুপগুড়ির এশিয়ান হাইওয়ে ৪৮ জাতীয় সড়কের হরিমন্দির এলাকায় একটি গোডাউনে। কনকনে শীতের সকালে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুপগুড়িতে। ঘটনাস্থলে যায় ধুপগুড়ি থানার পুলিশ, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, শনিবার ভোর চারটে নাগাদ হরিমন্দির এলাকার একটি ভাঙাবাড়ীর গোডাউনে আগুন লাগে। কিভাবে আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় তবে ঘটনাস্থলে দমকলে দুটি ইঞ্জিন আগুন নেভানো চেষ্টা করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা হল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে সেই গোডাউনে প্লাস্টিকের যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে পুরনো গাড়ির যন্ত্রাংশ থাকায় আগুন বড় আকার ধারণ করে। যার জেরে আগুন নিয়ন্ত্রণে আনা দমকলের তরফে অসম্ভব হয়ে পড়ে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে। কোনো হতাহতের খবর নেই। ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top