News Flash

  • Home
  • দিনের খবর
  • শেয়ার মার্কেট থেকে মোটা টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার চার
Image

শেয়ার মার্কেট থেকে মোটা টাকা পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার চার

বরাকর, ১২ জানুয়ারি (হি.স.) : প্রলোভনের ফাঁদে পা দিয়ে মোটা টাকার টাকা খোয়ালেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমানের বরাকরের মনবেড়িয়ার বাসিন্দা আশুতোষ কুমার ঝাঁ এর সাথে। আশুতোষ কুমার ঝাঁ কিছুদিন আগে একটি বেসরকারি ব‍্যাঙ্কে ডিমেট অ্যাকাউন্ট খোলে শেয়ারে লগ্নির জন‍্যে। তারপর তার কাছে ব‍্যাঙ্কের নাম করে উড়ো ফোন আসে বেশ কয়েকবার। যেখানে তাকে মোটা অঙ্কের বিনিয়োগে বেশি লাভের আশ্বাস দেওয়া হয়।

সেইমত তিনি তাদের হাতে কয়েক ধাপে ৫ লাখ টাকা তুলে দেন। কিন্তু এরপরেই তিনি তার ব‍্যাঙ্কে পৌঁছে খোঁজ নিয়ে জানতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। শেষ পর্যন্ত তিনি টাকা ফেরতের আশায় নতুন ফন্দি করেন। যেখানে তিনি উড়োফোনকারীদের আরো ৫ লাখ নগদ দেওয়ার আশ্বাসে কুলটির চৌরঙ্গি ফাঁড়ির কাছে প‍্যানোরমা পার্কের সামনে ডেকে পাঠান। একই সাথে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশকে বিষয়টি জানান। চৌরঙ্গীফাঁড়ির পুলিশ আশুতোষ ঝাঁ এর অভিযোগের ভিত্তিতে নরেশমণ্ডল, প্রবীর মজুমদার,বিজয়প্রসাদ ও স্বরূপ মল্লিক নামের চারজনকে গ্রেফতার করে। শুক্রবার অভিযুক্তদের আসানসোল আদালতে তোলা হয় । পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন করেন।

Releated Posts

২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় চার্জশিট দাখিল সিবিআই-এর

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): প্রায় ২৩ কোটি টাকার ‘ডিজিটাল অ্যারেস্ট’ সাইবার প্রতারণা মামলায় শিলিগুড়ির এক অভিযুক্ত ও তার প্রতিষ্ঠানের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার ইস্তফা, ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই পদত্যাগ

নয়াদিল্লি, ১০ এপ্রিল (আইএএনএস): যশবন্ত বর্মার, এলাহাবাদ হাইকোর্টের-এর বিচারপতি, চলমান ইমপিচমেন্ট প্রক্রিয়ার মাঝেই হঠাৎ পদত্যাগ করলেন। তিনি রাষ্ট্রপতি…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

‘কোনও লেনদেন নেই’: তৃণমূলকে চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের, ভাইরাল ভিডিও খারিজ

নয়াদিল্লি, ১০ এপ্রিল(আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুক্রবার নতুন করে উত্তেজনা ছড়াল। আজুপ (আম জনতা উন্নয়ন পার্টি)-এর সভাপতি হুমায়ুন কবির…

ByByNews Desk Apr 10, 2026

টিআরই-৪ নিয়োগে বিলম্ব নিয়ে নীতীশ সরকারকে কটাক্ষ তেজস্বী যাদবের

পাটনা, ৯ এপ্রিল (আইএএনএস): বিহারে টিআরই-৪ শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিলম্ব নিয়ে বৃহস্পতিবার তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা তেজস্বী…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top