News Flash

  • Home
  • দেশ
  • খাল থেকে উদ্ধার যুবকের দেহ, অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের
Image

খাল থেকে উদ্ধার যুবকের দেহ, অপহরণ করে খুনের অভিযোগ পরিবারের

কলকাতা, ১২ জানুয়ারি, (হি.স.): খাল থেকে শুক্রবার উদ্ধার হল এক যুবকের দেহ। অপহরণ করে নিয়ে গিয়ে তাকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ঘটনাস্থলে যায় প্রগতি ময়দান থানার পুলিশ।

শুক্রবার সকালে চৌবাগা খালে উদ্ধার হয় মুকুন্দপুরের উনিশ বছরের যুবক বিশ্বজিৎ মণ্ডলের মৃতদেহ। গত ৯ জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোর মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়ান তিনি। এর পর ওই যুবকরা বিশ্বজিৎকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তার পর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফে।

বিশ্বজিতের আত্মীয়দের দাবি, ৯ তারিখ রাতে ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির গিয়েছিলেন বিশ্বজিৎ। রাত সাড়ে ৯টা নাগাদ পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় যান তিনি। সেখানে মদ্যপানও করেন। রাতের দিকে রাস্তায় এক যুবতীর সঙ্গে বচসায় জড়ান তিনি।

অভিযোগ, বচসার পরই ওই যুবতীর সঙ্গীরা গভীর রাতে অপহরণ করে বিশ্বজিৎকে। বন্ধুরাও খুঁজে পায়নি ওই যুবককে। তার পর দু দিন খোঁজ মেলেনি। শুক্রবার সকালে চৌবাগা খালে তাঁর দেহ উদ্ধার হয়।

শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান চৌবাগা খালে একটি দেহ ভেসে উঠেছে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। শুরু হয় তদন্ত। পুলিশ দেহটি উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top