News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উৎসবের মেজাজে বারাণসীর গ্রাম-শহরে আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রা
Image

উৎসবের মেজাজে বারাণসীর গ্রাম-শহরে আয়োজিত বিকশিত ভারত সংকল্প যাত্রা

সন্দীপ বিশ্বাস

বারাণসী সফররত, ১২ জানুয়ারি।। বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে বারাণসীতে শহর ও গ্রামীণ এলাকায় উৎসবের মেজাজ লক্ষ্য করা গিয়েছে। বারাণসী জেলায় বড়গাঁও ব্লকের বলরামপুর গ্রাম এবং সোনভদ্র জেলায় রেণুকূট নগর পঞ্চায়েতের রামলীলা ময়দানে বিকশিত ভারত সংকল্প যাত্রায় সুবিধাভোগীদের মধ্যে দারুণ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকারকে জনগণের দরজায় পৌছে দিতে চাইছেন, তা দারুনভাবে প্রতিফলিত হচ্ছে।

বারাণসী জেলায় বড়গাঁও ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপঙ্কর আর্য বলেন, শিশু থেকে বৃদ্ধ সকলের জন্যই কেন্দ্রের নানা প্রকল্পের সুফল তুলে ধরা হচ্ছে। জনসচেতনতার মাধ্যমে সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত করা হচ্ছে। তাঁর দাবি, ব্যাঙ্কের সাথে লেনদেন, রেশন ও আধার কার্ড সংশোধন, স্বাস্থ্য শিবির সহ মাত্রু বন্দনা এবং শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যের সমাহারে পোষণ প্রকল্পের সফল বাস্তবায়ন হচ্ছে। ওই যাত্রায় শিশুদের অন্নপ্রাশন ও গর্ভবতি মহিলাদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া, ড্রোনের মাধ্যমে ন্যানো ইউরিয়া জমিতে দেওয়ার পদ্ধতি প্রদর্শিত হয়েছে।

এদিকে, সোনভদ্রের রেণুকূট নগর পঞ্চায়েতের রামলীলা ময়দানে বিকশিত ভারত সংকল্প যাত্রা আয়োজিত হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনভদ্রের সাংসদ পাকোরি লাল কোল। তিনি বিকশিত ভারত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে বিভিন্ন প্রকল্প থেকে মানুষ যে সুবিধা পাচ্ছেন সে সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, নরেন্দ্র মোদীর উন্নত ভারতের ধারণা প্রমাণ করতে আপনাদের সকলের জনসাধারণের অংশগ্রহণ প্রয়োজন। পাকোরি লাল কোলের কথায়, ভারতকে বিকশিত এবং বিশ্বের দরবারে বিশ্বগুরু হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন প্রধানমন্ত্রী। সেই প্রতিজ্ঞাকে বর্তমানে সংকল্পে পরিণত করেছেন তিনি। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন এডিএম এসসি যাদবও। সেখানে সুবিধাভোগীদের মধ্যে দারুণ উৎসাহ দেখা গেছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top