News Flash

Image

জঙ্গলমহল থেকে ধৃত প্রথম সারির মাও নেতা

পুরুলিয়া, ১২ জানুয়ারি (হি.স.) : নতুনভাবে জঙ্গলমহলে সশস্ত্র স্কোয়াড গড়ার পরিকল্পনা ভেস্তে গেল মাওবাদীদের। পুলিশের জালে সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য তথা বেঙ্গল ইনচার্জ সব্যসাচী গোস্বামী। ওরফে বাবু ওরফে কিশোর ওরফে পঙ্কজ ওরফে অজয়।

মগজধোলাই-এ নতুন সদস্যদের সংগঠনে টেনে একটি চূড়ান্ত বৈঠকের মধ্য দিয়ে অস্ত্রশস্ত্র হাতে তুলে দেওয়ার ছক কষা হয়েছিল। কিন্তু রাজ্য পুলিশের তৎপরতায় সেই মাওদের নীল নকশা বানচাল। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার ঘোলা থানা এলাকার এইচ বি সোদপুর রোড ৬ নম্বর এলাকায়। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ তার মাথার দাম রেখেছে ১০ লক্ষ টাকা।

উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলার করিডর তৈরির পরিকল্পনা ছিল মাওবাদীদের। যার দায়িত্ব দেওয়া হয় এই শীর্ষ নেতাকেই। ২০২২ সালের মার্চ মাসে অসমের গুয়াহাটিতে উত্তর পূর্ব ভারতে মাও কার্যকলাপ নিয়ে একটি মামলা রুজু হয়। তার পরই এনআইএ মাথার দাম ধার্য করে।

বর্তমানে ওই শীর্ষ মাওনেতা ইস্ট্যার্ন রিজিওনাল বুরোর সদস্য ছিলেন। সূত্রের খবর, জঙ্গলমহল পুরুলিয়া থেকে মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে পুরুলিয়া জেলা পুলিশের এই কাজকে বড়সড় সাফল্য হিসাবে দেখছে রাজ্য পুলিশ। শুক্রবার পুরুলিয়া শহরের উপকণ্ঠে বেলগুমা পুলিশ লাইনে তাকে সামনে আনার কথা জেলা পুলিশের। এর পরই তাকে পুরুলিয়া আদালতে তোলা হবে।

Releated Posts

পরিস্থিতির উন্নতি হলেও ইরানে অপ্রয়োজনীয় সফর এড়াতে ভারতীয়দের পরামর্শ

তেহরান, ২৪ জুন (আইএএনএস): ইরানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভারতীয় নাগরিকদের আপাতত অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার…

ByByNews Desk Jun 24, 2026

‘জিহাদ’ মন্তব্য ঘিরে বিতর্কে জমিয়ত প্রধান আরশাদ মাদানি, হরিদ্বারে বক্তব্যে রাজনৈতিক তরজা

হরিদ্বার/নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের কালিয়ার এলাকায় অনুষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দের রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে সংগঠনের জাতীয় সভাপতি…

ByByNews Desk Jun 24, 2026

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026
Scroll to Top