News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসম সরকার চালু করছে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা’ প্রকল্প, জানান মুখ্যমন্ত্রী
Image

অসম সরকার চালু করছে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা’ প্রকল্প, জানান মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : অসম সরকার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য চালু করছে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা’ প্রকল্প। আজ বৃহস্পতিবার গুয়াহাটিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে কয়েকটি প্রকল্প সহ এই প্রকল্প ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

অন্য প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা’। রাজ্য সরকার শীঘ্রই রাজ্যের গ্রামীণ এলাকায় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য এই প্ৰকল্প চালু করবে, জানান মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই প্রকল্পের অধীনে প্রথম বছরে সরকার প্রাথমিকভাবে ১০ হাজার টাকা দেবে। দ্বিতায় বছরে ১২,৫০০ টাকা দেওয়া হবে। এছাড়া ব্যাঙ্ক দেবে ১২,৫০০ টাকা করে ঋণ৷ পরবর্তীতে ব্যাংকের ঋণ পরিশোধ করতে হবে সুবিধাভোগীকে।

মুখ্যমন্ত্রী এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সুবিধাভোগীদের জন্য কিছু মানদণ্ড নির্ধারণ করেছেন। তিনি জানান, প্রকল্পের জন্য সাধারণ এবং অন্যান্য পশ্চাদপদ জাতি (ওবিসি)-রসুবিধাভোগী মহিলাদের তিনের বেশি সন্তান থাকা চলবে না। তবে মরান, মটক, চা সম্প্রদায় এবং তফশিলি জাতি ও তফশিলি জনজাতির মহিলা সুবিধাভোগীদের চারটি সন্তান থাকলেও এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। মুখ্যমন্ত্রী শর্মা যোগ করে বলেছেন, এ বছর স্বনির্ভর গোষ্ঠীগুলির সাথে জড়িত সাত লক্ষ মহিলার বার্ষিক আয় এক লক্ষ টাকা হয়েছে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top