News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেটের পরিবর্তে তৈরি রোড ওভার ব্রিজ এবং রোড আন্ডার ব্রিজ
Image

কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেটের পরিবর্তে তৈরি রোড ওভার ব্রিজ এবং রোড আন্ডার ব্রিজ

গুয়াহাটি, ১১ জানুয়ারি (হি.স.) : কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেটগুলিকে অপসারণ করার জন্য রোড ওভার ব্রিজ (আরওবি) এবং রোড আন্ডার ব্রিজ (আরইউবি) নির্মাণ করছে ভারতীয় রেল। লেভেল ক্রসিং (এলসি) অপসারণের অগ্রাধিকার ট্রেন পরিচালনায় সুরক্ষার উপর এর প্রভাব, ট্রেনের গতিশীলতা, পথাচারীদের জন্য প্রভাব এবং সম্ভাব্যতা ইত্যাদির উপর নির্ভর করে।

২০১৪-২০২৩ (৩১ ডিসেম্বর, ২০২৩) সময়কালে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন রাজ্যে মোট ২১৯টি আরওবি এবং ৬৪০টি আরইউবি নির্মাণ করা হয়েছে। যার ফলে ট্রেন চলাচলের ক্ষেত্রে সুরক্ষা অনেকগুণে বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবর্ষে মোট ১০টি আরওবি নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ৫-টি লেভেল ক্রসিং গেটের পরিবর্তে এবং ৫-টি নতুন নির্মাণাধীন প্রকল্পস্থলীতে নির্মিত হয়েছে৷ এর মধ্যে ৬-টি আরওবি অসমে, ২-টি নাগাল্যান্ডে এবং পশ্চিমবঙ্গ ও বিহারে একটি করে নির্মাণ করা হয়েছে।

একই সময়ের মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের অধীনে নতুন নির্মাণাধীন প্রকল্পস্থলে মোট ৩৬টি আরইউবি নির্মাণ করা হয়েছে। বিহারে নির্মাণাধীন আরারিয়া-গলগলিয়া নিউ লাইন প্রকল্পে ৩৩টি, নাগাল্যান্ডে নির্মাণাধীন ডিমাপুর-কোহিমা নতুন লাইন প্রকল্পে ২-টি এবং অসমের লামডিং-বড়লাংফার সেকশনে একটি আরইউবি নির্মাণ করা হয়েছে৷

রেল মন্ত্রালয়ের নীতি অনুযায়ী ট্রেন পরিচালনায় সুরক্ষা উন্নত করা, গতিশীলতা বৃদ্ধি করা এবং রোড ক্রসিং কাজগুলিকে ত্বরান্বিত করতে সমস্ত কর্মীযুক্ত লেভেল ক্রসিং গেটগুলি অপসারণের লক্ষ্য রাখা হয়েছে। আরওবি ও আরইউবি নির্মাণের মাধ্যমে রেল ও পথের প্রাণঘাতী দুর্ঘটনা অনেকাংশে হ্রাস করা সম্ভব হবে বলে আশাবাদী ভারতীয় রেলওয়ে মন্ত্রালয়, এক প্রেসবার্তায় জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top