News Flash

  • Home
  • প্রধান খবর
  • আবারও দেশের পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে ইন্দোর, এই নিয়ে টানা সপ্তমবার
Image

আবারও দেশের পরিচ্ছন্ন শহরের তালিকায় শীর্ষে ইন্দোর, এই নিয়ে টানা সপ্তমবার

ভোপাল, ১১ জানুয়ারি (হি.স.) : পরিচ্ছন্নতা সমীক্ষা-২০২৩-এও শীর্ষে ইন্দোর শহর। সুরাটের সাথে যৌথভাবে দেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের পুরস্কার পেয়েছে ইন্দোর । টানা সপ্তমবারের মতো এই পুরস্কার পেল ইন্দোর। যেখানে মহারাষ্ট্রের নবী মুম্বই শহর তৃতীয় স্থানে রয়েছে। রাজ্যগুলির বিভাগে, মধ্যপ্রদেশ পরিচ্ছন্নতার নিরিখে দেশের দ্বিতীয় পরিচ্ছন্ন রাজ্যের পুরস্কার পেয়েছে। এবার মোট ছয়টি জাতীয় পুরস্কার পেয়েছে মধ্যপ্রদেশ।

বৃহস্পতিবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ড. মোহন যাদবকে এই পুরস্কার প্রদান করেন। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, মধ্যপ্রদেশের মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয়, ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব এবং পৌর কমিশনার হর্ষিকা সিং উপস্থিত ছিলেন।

পরিচ্ছন্নতা সমীক্ষা ২০২৩-এ মধ্যপ্রদেশ দেশের সবচেয়ে পরিচ্ছন্ন রাজ্য হিসাবে দ্বিতীয় অবস্থানের পুরস্কার জিতেছে। গত বছর প্রথম ছিল মধ্যপ্রদেশ। পুরস্কার গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ড.মোহন যাদব। মহারাষ্ট্র প্রথম এবং ছত্তিশগড় তৃতীয় পরিচ্ছন্ন রাজ্যের পুরস্কার পেয়েছে ।

দেশের সবচেয়ে পরিচ্ছন্ন ক্যান্টনমেন্ট বোর্ড হিসেবে পুরস্কার পেয়েছে মহু ক্যান্টনমেন্ট বোর্ড। এছাড়াও পশ্চিম অঞ্চলের ৫০ হাজার জনসংখ্যার শহরগুলির মধ্যে বুধনি, স্বচ্ছ রাজধানী হিসেবে ভোপাল এবং অমরকন্টক শহরকে পুরস্কৃত করা হয়েছে।

Releated Posts

আরজি কর কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা মহিলাদের সুরক্ষায় বিজেপির প্রতিশ্রুতির প্রমাণ: প্রধানমন্ত্রীর দাবি

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ কাণ্ডের নির্যাতিতার মাকে প্রার্থী করা পশ্চিমবঙ্গে মহিলাদের নিরাপত্তার প্রতি বিজেপির…

ByByNews Desk Apr 26, 2026

ভারতের চিজ বিশ্বমঞ্চে ছাপ ফেলছে, ‘ভারতের স্বাদ পৌঁছচ্ছে বিশ্বে’: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের দুগ্ধশিল্প আন্তর্জাতিক স্তরে দ্রুত এগোচ্ছে এবং ভারতীয় চিজ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে—এ কথা জানালেন…

ByByNews Desk Apr 26, 2026

কালপাক্কম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ ঐতিহাসিক মাইলফলক: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): তামিলনাড়ুর কালপাক্কমে দেশের স্বদেশি প্রযুক্তিতে নির্মিত প্রোটোটাইপ ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের ‘ক্রিটিক্যালিটি’ অর্জনকে ভারতের পারমাণবিক…

ByByNews Desk Apr 26, 2026

পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিশ্বে চতুর্থ স্থানে ভারত, দ্রুত সম্প্রসারণে জোর: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে ভারতের দ্রুত অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বায়ুশক্তি…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top