News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৬টি আসনে সমঝোতা নিয়ে প্রার্থীর প্রস্তাব মমতার কাছে পাঠালেন সোনিয়া
Image

৬টি আসনে সমঝোতা নিয়ে প্রার্থীর প্রস্তাব মমতার কাছে পাঠালেন সোনিয়া

কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে জোট নিশ্চিত করে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায়ের কাছে ৬টি আসনে সমঝোতার প্রস্তাব পাঠিয়েছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। এআইসিসি সূত্রের খবর, মঙ্গলবারই এই জোট প্রস্তাবে অনুমোদন দিয়েছেন সোনিয়া। তার পর সেই বার্তা দলের জোট কমিটির অন‌্যতম সদস‌্য সলমন খুরশিদ মারফত পাঠিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের মুখ‌্যমন্ত্রীর কাছে।

কোন কোন আসন নিয়ে সমঝোতা চাইছে কংগ্রেস? যতদূর জানা যাচ্ছে, ৬ আসনের এই তালিকায় রয়েছে বহরমপুর, মালদহ দক্ষিণ-সহ, মুর্শিদাবাদ, দার্জিলিং, রায়গঞ্জ ও পুরুলিয়ার নাম। কংগ্রেস এ রাজ্যে কাদের সঙ্গে জোটে যাবে তা নিয়ে প্রাথমিক ধন্দ তৈরি হয়েছিল। তৃণমূলের পাশাপাশি সিপিএমের সঙ্গেও জোটের রাস্তা তারা খোলা রাখতে চাইছে বলে চর্চা চলছিল।

সরাসরি এই পর্বে সোনিয়া গান্ধীর হস্তক্ষেপ দুটি বিষয় স্পষ্ট করে দিল। এক, বর্তমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান নিয়ে ধন্দ তৈরি হলে কংগ্রেসেরই ক্ষতি। দুই, বিজেপিকে হারাতে তৃণমূলকেই তাদের দরকার। তাদের সঙ্গে জোট করে সেই সঙ্গে পুরনো সম্পর্ক আরও মজবুত করে নিতে চাইছে কংগ্রেস হাইকমান্ড। সেক্ষেত্রে প্রদেশ নেতৃত্বের সিপিএমের সঙ্গে মাখামাখি তাদের নাপসন্দ।

বিষয়টির উপর আলোচনা-পুনর্বিবেচনার জন‌্য হাতে ১০ দিন সময় রাখা হয়েছে। বড় বেশি বদল না হলে ২০ তারিখের মধ্যে রাজ্যে তৃণমূলের সঙ্গে চূড়ান্ত আসন রফা সেরে ফেলতে উৎসুক কংগ্রেস।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য বাণিজ্য চুক্তিতে উপকৃত হবেন কৃষক, মৎস্যজীবী ও ক্ষুদ্র শিল্পোদ্যোগীরা: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারত-যুক্তরাজ্য সমন্বিত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি (সিইটিএ) দেশের কৃষক, মৎস্যজীবী, কারিগর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং…

ByByNews Desk Jun 23, 2026

অনুচ্ছেদ ৩৭০ বিলোপই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি: নীতিন নবীন

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নীতিন নবীন মঙ্গলবার দলের সদর দফতরে ড. শ্যামাপ্রসাদ…

ByByNews Desk Jun 23, 2026

লখনউ অগ্নিকাণ্ডে ১৮ জনের মৃত্যুর ঘটনায় ১৫ জনের পরিচয় শনাক্ত, শোকে ভেঙে পড়েছে পরিবারগুলি

লখনউ/নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের লখনউয়ের আলিগঞ্জ এলাকার একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১৮ জনের মধ্যে ১৫…

ByByNews Desk Jun 23, 2026

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদির, দিল্লিতে বিজেপির শ্রদ্ধার্ঘ্য

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্স-এ (পূর্বতন…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top