News Flash

  • Home
  • দিনের খবর
  • অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকছে কুঠিঘাট ও বেলুড়ের মধ্যে ফেরি পরিষেবা
Image

অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকছে কুঠিঘাট ও বেলুড়ের মধ্যে ফেরি পরিষেবা

কলকাতা, ১০ জানুয়ারি, (হি.স.): ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন, জাতীয় যুবদিবস। খুব স্বাভাবিকভাবেই প্রতিবারের মতো এবারেও বেলুড় মঠে প্রচুর মানুষের জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু তার আগেই ভক্তদের জন্য এল উদ্বেগের খবর। বুধবার থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকছে কুঠিঘাট-বেলুড় ফেরি পরিষেবা।

মূলত গঙ্গাসাগর মেলায় জন্য এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে লঞ্চ। আর সেই কারণেই এই পরিষেবা বন্ধ থাকবে বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে।

বহু মানুষই কুঠিঘাট থেকে গঙ্গাবঙ্গে সরাসরি বেলুড়ে পৌঁছন। আগামী ১২ জানুয়ারি যাঁরা বেলুড় যাবেন বলে ভেবেছিলেন, তাঁদের অনেকেরই তেমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্তে সমস্যায় পড়তে পারেন তাঁরা। এই পরিস্থিতিতে ১২ তারিখ কুঠিঘাট থেকে বেলুড় পর্যন্ত ফেরি পরিষেবা চালু রাখার দাবি উঠছে যাত্রীদের একাংশের তরফে।

কিন্তু এই পরিষেবা ফের কবে চালু হবে, সেই বিষয়েও নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। এক্ষেত্রে আগামী ১৭ জানুয়ারি কুঠিঘাট থেকে ফেয়ারলি পরিষেবা চালু হবে। তবে বেলুড় পর্যন্ত পরিষেবা আবারও কবে চালু হবে, তা এখনও জানা যায়নি

Releated Posts

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top