News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাস গাড়ির ধাক্কায় আহত ব্যাংক কর্মীর পা ভেঙ্গে চুরমার
Image

বাস গাড়ির ধাক্কায় আহত ব্যাংক কর্মীর পা ভেঙ্গে চুরমার

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৯ জানুয়ারি : সোনামুড়া রাঙামাটিয়া এলাকায় বাস ও বাইকের সংঘর্ষে গুরুতরভাবে আহত এক ব্যাংক কর্মী। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক বাস গাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।আহত ব্যাংক কর্মীর নাম নয়ন দেবনাথ, পিতার নাম বিজয় কৃষ্ণ দেবনাথ, বাড়ি বৈরাগী বাজার রাধানাথ চৌধুরী পাড়া।
ঘটনা বিবরণে জানা যায়, মেলাঘরের দিক থেকে সোনামুড়া দিকে আসছিলো টিআর০১-এ- ৬৯৮১ নম্বরের পালসার বাইক নিয়ে নয়ন দেবনাথ সোনামুড়া এক্সিস ব্যাংকে যাওয়ার পথে, অপরদিক তথা সোনামুড়া থেকে মেলাঘর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস ধাক্কা দেয় পালসার বাইক সহ ব্যাংক কর্মী নয়ন দেবনাথকে।

এতে  রাস্তায় ছিটকে পড়ে যায় ব্যাংক কর্মী নয়ন দেবনাথ।তাতে  তার একটি পা ভেঙে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থল  থেকে পালিয়ে যায়  ঘাতক বাস গাড়িটি। স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে ফায়ার সার্ভিসকে খবর দিলে সোনামুড়া অগ্নি নির্বাপক দপ্তরে কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যাংক কর্মীকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নয়ন দেবনাথের অবস্থা বেগতিক দেখতে পেয়ে তাকে দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। অন্যদিকে ঘাতক গাড়িটির সন্ধানে নেমেছে সোনামুড়া থানা পুলিশ।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top