News Flash

  • Home
  • দিনের খবর
  • “অভিষেকের মানবিক কাজে বিজেপির গাত্রদাহ কেন হচ্ছে“, প্রশ্ন অরূপ-কুণালের
Image

“অভিষেকের মানবিক কাজে বিজেপির গাত্রদাহ কেন হচ্ছে“, প্রশ্ন অরূপ-কুণালের

কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.): অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানবিক কাজে বিজেপির গাত্রদাহ কেন হচ্ছে? সাংবাদিক সম্মেলন করে সেই প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গের শাসক দল৷

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে নিজ উদ্যোগে বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু করেছেন সেখানকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এই নিয়ে আয়কর দফতরের কাছে অভিযোগ জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সেই নিয়ে মঙ্গলবার বিরোধীদের পালটা জবাব দিল তৃণমূল কংগ্রেস৷

উল্লেখ্য, এর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে সরকারি ভাবে বার্ধক্য ভাতা যাঁরা পাবেন না, তাঁদের তিনি নিজ উদ্যোগে টাকা দেবেন৷ গত রবিবার থেকে সেই কাজ শুরু হয়েছে৷ আর এই নিয়েই আয়কর দফতরে নালিশ জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার বিরোধী দলনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসার পর পালটা সাংবাদিক সম্মেলন করে এর জবাব দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

এ দিন মেট্রোপলিটনের তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ। তাঁদের দাবি, ভারতীয় দণ্ডবিধির ১৭১-এর খ ধারার অপব্যবহার করে তৃণমূল কংগ্রেসকে বদনাম করার ছক কষা হয়েছে। এক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে মানবিক কাজেও বাধা দেওয়ার অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল। একই সঙ্গে তাঁদের ব্যাখ্যা, যেহেতু যাবতীয় সাহায্য চেকের মাধ্যমে করা হয়েছে, তাই যেখানেই অভিযোগ করা হোক না কেন, বিরোধী দলনেতার অভিযোগ ধোপে টিকবে না।

এ দিন কুণাল ঘোষ বলেন, ‘‘৭৬ হাজার ১২০ জন প্রবীণ মানুষের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিয়েছেন অভিষেক। কেন্দ্রের অসহযোগিতার জন্য সাধারণ মানুষ যেখানে অসুবিধায় রয়েছেন, সেখানে অভিষেক ডায়মন্ড হারবার মডেলের মাধ্যমে দেখালেন কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায়।

কুণালের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এত ভালো কাজ করছে৷ প্রত্যেকটা প্রকল্পে প্রথম-দ্বিতীয় পুরস্কার পাচ্ছে, এই অবস্থায় কেন্দ্র রাজ্যের টাকা আটকে দিয়েছে। আর সেই টাকা আটকে দেওয়ার ফলে সাধারণ মানুষের পেটে হাত পড়ছে। ওরা তো আসলে বাংলার শত্রু।’’

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top