News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গত বছরের ৯ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ১,৩৭৪  জন অভিযুক্তকে গ্রেপ্তার এবং ত্রিপুরায় এই সময়ের মধ্যে ১,৭৯৫টি মামলা নথিভুক্ত করা হয়েছে : বিধানসভায় তথ্য
Image

গত বছরের ৯ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ১,৩৭৪  জন অভিযুক্তকে গ্রেপ্তার এবং ত্রিপুরায় এই সময়ের মধ্যে ১,৭৯৫টি মামলা নথিভুক্ত করা হয়েছে : বিধানসভায় তথ্য

আগরতলা, ৮ জানুয়ারি: গত বছরের ৯ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অপরাধের সাথে জড়িত মোট ১,৩৭৪  জন অভিযুক্তকে গ্রেপ্তার এবং ত্রিপুরায় এই সময়ের মধ্যে ১,৭৯৫টি মামলা নথিভুক্ত করা হয়েছে। মুখ্যমন্ত্রী অনুপস্থিতিতে সোমবার বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিংকু রায় এক বিবৃতিতে এই তথ্য তুলে ধরেছেন।

আজ ত্রয়োদশ বিধানসভার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহার অনুপস্থিতিতে মন্ত্রিসভার সদস্য টিঙ্কু রায় সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর প্রশ্নের লিখিত উত্তরে জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরে অপরাধের সংখ্যা রেকর্ড করা হয়েছিল। তবে, গত বছরের ৯ মার্চ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেকর্ডকৃত অপরাধের সংখ্যার তুলনায় ২০২২-২৩ অর্থবছরে তুলনামূলকভাবে বেশি ছিল।

পুলিশ রাজ্য জুড়ে মোট ১,৭৯৫টি মামলা নথিভুক্ত করেছে। ঘটনার মধ্যে রয়েছে- খুন, অস্বাভাবিক মৃত্যু, গণধর্ষণ, ধর্ষণ, গৃহবধূ হত্যা, গার্হস্থ্য সহিংসতা, অপহরণ, ডাকাতি, অগ্নিসংযোগ, লুটপাট, মাদকদ্রব্য চোরাচালান ইত্যাদি।

গ্রেফতার ও মামলা দায়েরের পরিসংখ্যান উল্লেখ করে মন্ত্রী টিঙ্কু রায় বলেন, সমস্ত মহকুমা জুড়ে ৮১টি খুনের মামলায় ১২০ জনকে গ্রেফতার করা হয়েছে। ৯৪৮টি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিবন্ধন করা হয়েছে। গণধর্ষণের ১০টি মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য ১০১টি ধর্ষণের মামলায় ১১৪জনকে আটক করা হয়েছে। গৃহবধূ হত্যা বা পারিবারিক সহিংসতার অভিযোগে নথিভুক্ত ১৬টি মামলায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণের অভিযোগে ৯৫টি মামলায় ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১টি ডাকাতি মামলায় গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। ৫টি ছিনতাই মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গুন্ডামি বা দস্যুতার ৩টি মামলায় গ্রেফতার ৪।  অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে ১ জনকে গ্রেফতার ও ২৫টি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য চোরাচালানের অভিযোগে ৫১০টি মামলায় ৯৭৮ জনকে আটক করা হয়েছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top