News Flash

Image

ত্রিপুরায় এনএলএফটি বৈরীর আত্মসমর্পণ

আগরতলা, ৭ জানুয়ারি : আজ এনএলএফটি(বিশ্ব মোহন) গোষ্ঠীর একজন তালিকাবিহীন বৈরী বিএসএফ-র কাছে আত্মসমর্পণ করেছে। ধলাইয়ের ছামনুর অধীনে বর্ডার আউট পোস্ট (বিওপি) মনোরঞ্জন এলাকায় ওই বৈরী আত্মসমর্পণ করেছে। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারীক এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছেন।

গোমতি জেলার কিল্লা থানাধীন তুলসীরাম বাড়ি এলাকার বাসিন্দা উদয় মানিক জমাতিয়া এনএলএফটি বৈরী আজ ভোর রাতে বিএসএফের ১২৬ নম্বর ব্যাটেলিয়ানের কাছে আত্মসমর্পণ করেছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওই বৈরী এনএলএফটি (বিএম) দলে যোগ দিয়েছিল। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারীক জানিয়েছেন, সহিংসতার পথ ছেড়ে স্বাভাবিক জীবন অবলম্বন করতে এবং দেশের মূল স্রোতে যুক্ত হওয়ার জন্য উদয় মানিক জমাতিয়া আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নিয়েছেন ।

এদিন তিনি বিবৃতিতে আরও জানিয়েছেন, রাজ্য গত কয়েক দশক ধরে বৈরী প্রবণ বলে চিহ্নিত। কেন্দ্রীয় সংস্থা এবং রাজ্য কর্তৃপক্ষের প্রচেষ্টার কারণে সাম্প্রতিক কালে এনএলএফটি( বিশ্ব মোহন) গোষ্ঠীর বেশ কয়েকজন ক্যাডার সমাজের মূল স্রোতে ফিরে যেতে পছন্দ করেছে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top