News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ : জয় দিয়ে শুরু এ ডি নগরের, টানা হার শতদলের
Image

সদর অনূর্ধ্ব ১৫ : জয় দিয়ে শুরু এ ডি নগরের, টানা হার শতদলের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। পুরো ওভার খেলা তো দূরে থাক, ২২ গজে নামা উঠাতেই কাত হয়ে গেল শতদল সংঘ। টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৩ ক্রিকেটে ক্রিকেট অনুরাগীর কাছে আটকে গেল শতদল সংঘ। ম্যাচে এডি নগর শিবির ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো শতদল সংঘকে। প্রথমে ব্যাট করে শতদল সংঘ ২৬.৩ ওভারে সব উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে মাত্র ৪৭ রান। ব্যাটে জোড়া অংকের রান বলতে একমাত্র বিবেক দেবনাথের ১২। এছাড়া আর একজন ব্যাটসম্যান ও ভরসা যোগাতে পারেনি। বলে ক্রিকেট অনুরাগীর পক্ষে কিষান সরকার একাই ৫ টি উইকেট ভেঙে দেয় বিপক্ষের। এছাড়া দীপ সাহা দুটি এবং একটি করে উইকেট নেয় তুহিন দেবনাথ, বিপ্রদীপ রুদ্র পাল, দিবযোতি ধররা। পাল্টা খেলতে নেমে ক্রিকেট অনুরাগী শিবির ৯.৪ ওভারে মাত্র এক উইকেটের বিনিময়ে জয়ের রান হাসিল করে নিলো। বিজয়ী দলের হয়ে বিপ্রদীপ রুদ্র পাল ২০, স্নেহাল দত্ত ১২, সুশোভন চক্রবর্তী অপরাজিত ৮ রান করে। সুবাদে অনায়াসেই জয় হাসিল করে নিলো ক্রিকেট অনুরাগী শিবির।

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top