News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন বছরের সপ্তম দিনে সিপাহীজলা অভয়ারণ্যে পিকনিকের ধুম
Image

নতুন বছরের সপ্তম দিনে সিপাহীজলা অভয়ারণ্যে পিকনিকের ধুম

চড়িলাম, প্রতিনিধি, ৭ জানুয়ারি : রবিবার ছিল জানুয়ারি মাসের সপ্তম দিন। তাছাড়া ১লা জানুয়ারির তুলনায় রবিবার ছুটির দিন থাকায় এই দিনটিকে রাজ্যবাসী উৎসবের মেজাজে উপভোগ করতে ছোট থেকে বড় সকল পরিবারের সাথে অথবা বন্ধু-বান্ধবের সাথে বেরিয়ে পড়েন পিকনিকে।

রবিবার সারা রাজ্যের পর্যটনকেন্দ্রগুলোতে ছিল লক্ষণীয় ভিড়। সিপাহীজলা অভয়ারণ্যেও বিভিন্ন স্থান থেকে প্রচুর সংখ্যক পর্যটক এসেছে পিকনিক করতে। সিপাহীজলা অভয়ারণ্যতে ছিল উপচে পরা ভীড়। কোথাও ছিল না ফাঁকা জায়গা। অভয়ারণ্যে এলাকায় ভিড় জমায় সহস্রাধিক যানবাহন। অভয়ারণ্যের পিকনিক স্পটের সামনে ছিল লোকে লোকারণ্য।

রীতিমতো যানজটের সৃষ্টি হয় সিপাহীজলা অভয়ারণ্য এলাকায়। সিপাহীজলা দুটি কাউন্টারে মোট ২ লক্ষ ৭৮ হাজার টাকা টিকিট বাবদ সংগ্রহ হয়েছে এদিন। তাছাড়া গত বছর ৮ জানুয়ারি এ দুটি কাউন্টারে ৩ লক্ষ ৩০ হাজার টাকা টিকিট বাবদ সংগ্রহ হয়েছিল। গত বছরের তুলনায় এবছর একটুও কম হলেও পর্যটকদের  ভিড় ছিল লক্ষণীয়।

প্রায় সাত হাজার পর্যটক রবিবার সিপাহীজলা অভয়ারণ্যে প্রবেশ করে। সিপাহীজলা বন দপ্তরের আধিকারিক বিশ্বজিৎ দাস সংবাদ মাধ্যমেকে এ তথ্য জানান। গতবছরের তুলনায় এবছর একটু   ভাঁটার টান পড়লেও রবিবার ছিল লক্ষণীয়। আগামী কয়েকদিন অভয়ারণ্য অভয়ারণ্যে পর্যটকদের সমাগম হবে বলে জানান ফরেস্টার সুয়েল মিয়া খাদিম।

Releated Posts

রথযাত্রা মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য প্রতীক: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটা ধর্মীয় উৎসব নয়, এই উৎসব মানবতা, ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও ঐক্যের এক অনন্য…

ByByReshmi Debnath Jul 16, 2026

প্রকাশিত হল নিট-ইউজি ২০২৬-এর ফল, মেডিক্যালে ভর্তির যোগ্য ১১.২১ লক্ষ পরীক্ষার্থী

নয়াদিল্লি, ১৬ জুলাই: জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) বৃহস্পতিবার নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার ফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় ১১.২১ লক্ষ…

ByBySandeep Biswas Jul 16, 2026

সংখ্যার সমীকরণে অনিশ্চয়তা, বর্ষাকালীন অধিবেশনের কার্যসূচী থেকে বাদ সীমা পুনর্নির্ধারণ ও নারী সংরক্ষণ বিল

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ১৬ জুলাই : সংসদে প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন নিশ্চিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেন্দ্র সরকার…

ByBySandeep Biswas Jul 16, 2026

রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুলাই: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও…

ByByTaniya Chakraborty Jul 16, 2026
Scroll to Top