News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেট্রোল পাম্পে দাড়িয়ে থাকা লরি থেকে ডিজেল ও ব্যাটারী চুরির ঘটনায় আতঙ্ক
Image

প্রেট্রোল পাম্পে দাড়িয়ে থাকা লরি থেকে ডিজেল ও ব্যাটারী চুরির ঘটনায় আতঙ্ক

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৭ জানুয়ারি : পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরি থেকে ডিজেল ও ব্যাটারি চুরি ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা যায়, শনিবার রাতে খোয়াই শহরের জেলা হাসপাতাল সংলগ্ন এক পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা লরি থেকে এই চুরির ঘটনা সংঘটিত হয়েছে।  লরিটি  রাতে পেট্রোল পাম্পে দাঁড় করানো ছিল।

রাতে কোন এক সময় লরিটির চল্লিশ লিটার ডিজেল ও ব্যাটারি চুরি করে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা পুলিশকে জানানো পর তদন্ত শুরু হয়েছে। গাড়ি চালক আরো জানান লাগাতার এভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে পেট্রোল পাম্পের দাঁড়িয়ে থাকা গাড়িগুলি থেকে। গত কয়েকদিন আগে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকে একটি স্কুল বাসে দরজা ভেঙে এভাবে পেট্রোল চুরির ঘটনা সংঘটিত হয়েছিল।

পেট্রোল পাম্পের মধ্যে সিসি ক্যামেরা এবং নৈশ্য প্রহরী থাকার পরও এই ধরনের চুরির ঘটনা কিভাবে সংঘটিত হচ্ছে তা নিয়ে প্রশ্নও তুলেছেন গাড়ির চালক। রীতিমতো গাড়ি চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই চুরির ঘটনায়। পুলিশের ভূমিকাতেই একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তারা। 

Releated Posts

চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় দুঃখ প্রকাশ বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: চোত্তাখলাতে ঘটে যাওয়া ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। তবে দায়িত্বশীল আধিকারিকের কর্তব্যের নির্লিপ্ততায় আমাকে…

ByByReshmi Debnath Jul 17, 2026

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আগরতলায় এসএফআই-এর বিক্ষোভ, সোনম ওয়াংচুকের অনশনের প্রতি সংহতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার আগরতলার সার্কিট হাউস এলাকার গান্ধী মূর্তির…

ByByReshmi Debnath Jul 17, 2026

ধর্মনগর পুলিশ কোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, শর্ট সার্কিটের জেরে পুড়ে ছাই, আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ২০ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশ কোয়ার্টারে বৃহস্পতিবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 17, 2026

রথযাত্রার শোভাযাত্রায় অসুস্থ হয়ে তরুণীর মৃত্যু, শোকের ছায়া ধর্মনগরে

ধর্মনগর, ১৬ জুলাই: ধর্মনগরে ইসকনের রথযাত্রা উৎসব চলাকালীন এক মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে ১৯ বছর বয়সী তরুণী তৃষা…

ByByReshmi Debnath Jul 16, 2026
Scroll to Top