News Flash

  • Home
  • খেলা
  • মডার্ন ক্রিকেট একাডেমীকে হারিয়ে জয় অব্যাহত চাম্পামুরা প্লে সেন্টারের
Image

মডার্ন ক্রিকেট একাডেমীকে হারিয়ে জয় অব্যাহত চাম্পামুরা প্লে সেন্টারের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারি।। চাম্পামুরার কাছে রীতিমতো অসহায় ভাবে আত্ম সমর্পণ করে বসলো মর্ডান ক্রিকেট একাডেমি। রবিবার নেপকো মাঠে টিসিএ পরিচালিত সদর অনুর্ধ ১৫ ক্রিকেটে এই ঘটনা ঘটলো। ম্যাচে চাম্পামুরা শিবির সাত উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো মর্ডান ক্রিকেট একাডেমিকে। টস জিতে মর্ডান শিবির প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তবে তাকে খুব একটা কাজে লাগাতে পারেনি মর্ডান ক্রিকেট একাডেমির ব্যাটসম্যানরা। ৩৫ ওভার খেলে ১০ উইকেটের বিনিময়ে মর্ডানের স্কোর দাঁড়ায় ৮৪ রানে। ব্যাট হাতে মর্ডানের পক্ষে সুরজ সাহা সর্বাধিক ৩০ রান করে। এছাড়া রনি দাস ১৬, দীপ জয় গুরু ১৩, সৌম্যজিত সরকার ১০ রান করে। বলে চাম্পামুরার পক্ষে একা সন্দীপন দাসই ৫ উইকেট দখল করে,তা ও মাত্র ৮ রান দিয়ে ৮ ওভারের বোলিং স্পেলে। এছাড়া অনিরুদ্ধ পাল ২টি এবং একটি করে উইকেট নেয় আর্মানুর রহমান ও সায়ন পালরা। জয়ের জন্য চাম্পামুরার সামনে টার্গেট দাঁড়ায় ৮৫ রানের। যাকে তাড়া করতে নেমে দল ১৯ ওভারেই মাত্র ৩ উইকেটের বিনিময়ে প্রয়োজনিয় রান হাসিল করে নেয়। বিজয়ী দলের হয়ে মইনাক সাহা ২০, অর্কজিত সাহা ২১, অধি দেবনাথ  উল্লেখযোগ্য মেজাজে ২৬ রান করে। অতিরিক্ত সাহেব ভরসা যোগায় ১২ রানের। সুবাদে অনায়াসেই ম্যাচ থেকে পয়েন্ট বগলদাবা করে নিলো চাম্পামুরা দল।

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top