News Flash

  • Home
  • দেশ
  • রামমন্দির নির্মাণ কাজ পরিদর্শনে চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র
Image

রামমন্দির নির্মাণ কাজ পরিদর্শনে চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৭ জানুয়ারি (হি.স.) : রামমন্দির নির্মাণ কাজ পরিদর্শন করেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। রবিবার শ্রী রাম জন্মভূমি মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র মন্দির নির্মাণ কার্য খতিয়ে দেখেন। এছাড়াও তিনি এদিন আধিকারিকদের মন্দির নির্মাণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেন।

আগামী ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, মন্দির নির্মাণ কাজ পর্যালোচনা করতে অযোধ্যায় পৌঁছে নৃপেন্দ্র মিশ্র ট্রাস্টের সদস্যদের সঙ্গে মন্দিরের কাজ পরিদর্শন করেন। এরপর তিনি বৈঠক করেন।
রাম মন্দির নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। নৃপেন্দ্র মিশ্র এদিন সাংবাদিকদের বলেন, পুণ্যার্থীদের আগমনকে কেন্দ্র করে বাকি প্রস্তুতি যথাসময়ে সম্পন্ন করা হবে। মিশ্র আরও বলেন, তিনি ইঞ্জিনিয়ারদের সঙ্গে মন্দিরের রুট পরিদর্শন করেছেন। রাস্তায় রোদ এবং বৃষ্টি থেকে সুরক্ষার জন্য নির্মিত ছাউনিগুলিও পরিদর্শন করেন মিশ্র। এছাড়া সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও পরিদর্শন করেন তিনি। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের জন্য সাংবাদিকদের সুবিধার জন্য আন্তর্জাতিক রামকথা জাদুঘরে একটি অস্থায়ী মিডিয়া সেন্টার স্থাপন করা হবে বলেও এদিন জানান মিশ্র। এই মিডিয়া সেন্টারটি ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চালু থাকবে।

Releated Posts

বিকশিত ভারত ২০৪৭ গঠনে নেতৃত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, আইএএস প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময়

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): ‘বিকশিত ভারত ২০৪৭’-এর স্বপ্ন বাস্তবায়নে তরুণ সিভিল সার্ভেন্টদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 23, 2026

আরামবাগে খাদে উল্টে পড়ল যাত্রীবোঝাই বাস, মৃত্যু ২ মহিলার; আহত অন্তত ৩০

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি জেলার আরামবাগ এলাকায় মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ে…

ByByNews Desk Jun 23, 2026

এক সপ্তাহ পর ভারতে গুগল প্লে স্টোরে ফিরল টেলিগ্রাম, বার্তা সম্পাদনা ফিচারে নিষেধাজ্ঞা বহাল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): প্রায় এক সপ্তাহের অস্থায়ী নিষেধাজ্ঞার পর মঙ্গলবার ভারতে গুগল প্লে স্টোরে ফের উপলব্ধ হল…

ByByNews Desk Jun 23, 2026

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top