News Flash

  • Home
  • খেলা
  • কমল কাপের ৩ ম্যাচে আমতলী জে.কে নগর, কেএলসি জয়ী
Image

কমল কাপের ৩ ম্যাচে আমতলী জে.কে নগর, কেএলসি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি।। কমল কাপ ক্রিকেট টুর্নামেন্ট প্রথম রাউন্ডের খেলা এখন বেশ জমজমাট পর্যায়ে। সপ্তম দিনে আজ পরপর তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় প্রথম খেলায় আমতলী মধ্যপাড়া ৬৫ রানের ব্যবধানে দশমীঘাট টিমকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে আমতলী মধ্যপাড়া ৬ উইকেটে ২০৩ রান সংগ্রহ করলে জবাবে দশমীঘাটের ইনিংস গুটিয়ে যায় ১৩৮ রানে। বিজয়ী দলের জয় কিষান ম্যাচের সেরা হয়েছে। বেলা ১০ টায় দ্বিতীয় ম্যাচে জে কে নগর ৭ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে ক্রিকেট ক্রেইজি কে সাত উইকেটে হারিয়ে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ক্রিকেট ক্রেইজি সীমিত ২০ ওভারে নয় ১২২ রান সংগ্রহ করলে জবাবে জে কে নগর তিন উইকেট হারিয়েই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে মনীষ ম্যাচের সেরা হয়েছে। ‌ বেলা একটায় তৃতীয় খেলায় কেএলসি ৮ উইকেটে দুর্দান্ত জয় পেয়েছে। ‌এমইউসিসি প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে ৭১ রানে ইনিংস শেষ করলে জবাবে কেএলসি ২ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয়। বিজয়ী দলের শাকিল ম্যাচের সেরা হয়েছে। দিনের খেলা সকাল ৯ টায় এনএনজিএস বনাম ইয়ং ব্লাড। বেলা একটায় পাথরিয়া দুয়ার প্লে সেন্টার বনাম তেলিয়ামুড়ার ড্রাগন রাইডার্স।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top