News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মজলিশপুরে সাংগঠনিক বৈঠকে কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী
Image

মজলিশপুরে সাংগঠনিক বৈঠকে কর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি : মজলিশপুর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির ১০মজলিশপুর  মন্ডলের বিভিন্ন সদস্যদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক  বৈঠকে অংশগ্রহণ করেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী এদিন বৈঠকে উপস্থিত সকলস্তরের জনপ্রতিনিধি, পদাধিকারী ও কার্যকর্তাদের নিয়মিতভাবে সাধারণ মানুষের সাথে যোগাযোগ রেখে চলার পরামর্শ দিয়েছেন। এলাকার প্রতিটি জনগণের সুখে-দুঃখে বিপদে-আপদে পাশে থাকার জন্য তিনি মজলিশপুর মন্ডলের কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন। এছাড়াও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।

আজকের এই গুরুত্বপূর্ণ  বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মজলিশপুর মন্ডলের মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ মন্ডলের অন্যান্য পদাধিকারী  ও কার্যকর্তারা।।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top