News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে পুড়ল কাউন্সিলরের বাড়ি, সামাজিক মাধ্যমে হুমকি “খেলা হবে”
Image

রাতের আঁধারে পুড়ল কাউন্সিলরের বাড়ি, সামাজিক মাধ্যমে হুমকি “খেলা হবে”

নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ৬ জানুয়ারি : শাসক দলের কাউন্সিলার ও তার প্রতিবেশীর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতিরা। ঘটনা কুমারঘাট মহকুমা শাসক কার্যালয় সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায়, বিজেপি পরিচালিত কুমারঘাট পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার টোটন দাস ও তার পাশের বাড়িতে রাতের আঁধারে আগুন লাগিয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। ঘটনা শুক্রবার মাঝরাতে কুমারঘাট মহাকুমা অফিস সংলগ্ন এলাকায়।
বাড়িতে আগুন লাগার বিষয়টি আঁচ করতে পেরে বাড়ির লোকজন সাথে সাথে খবর দিয়েছেন কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরে। তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে এনেছেন। এতে টোটন দাসের দুটি ঘর ও পার্শ্ববর্তী বাড়ি বিক্রম রবি দাসের ঘর সহ মোট তিনটি ঘর পুড়ে গেছে আগুনে।
 ক্ষতিগ্রস্ত কাউন্সিলর জানিয়েছেন গাড়ি চালক এসে তাদের ঘুম থেকে তুলেছে। তখন তাদের ঘরের প্রায় অর্ধেক পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের সময় পেট্রোল এবং কেরোসিনের গন্ধ পাওয়া গেছে। এবং এই ঘটনার নিঃসন্দেহে দুষ্কৃতিকারীরা সংগঠিত করেছে বলে জানান তিনি।
তিনি বলেন ঘটনার দিন দুপুর বেলা সামাজিক মাধ্যমে তাকে খেলা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পরিকল্পিতভাবে এই ঘটনা সংগঠিত করেছে দুষ্কৃতিকারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক বলে প্রাথমিকভাবে জানা গেছে ।

Releated Posts

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: খোয়াই জেলার উত্তর রামচন্দ্রঘাটের লালটিলা এলাকায় একটি ওষুধের দোকানের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির…

ByByReshmi Debnath Jul 26, 2026

প্রাক্তন ডিজিপি অনুরাগের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবি কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: ত্রিপুরার প্রাক্তন পুলিশ মহানির্দেশক (ডিজিপি) অনুরাগের রহস্যজনক মৃত্যুর ঘটনায় হাইকোর্টের বর্তমান বিচারপতির তত্ত্বাবধানে…

ByByReshmi Debnath Jul 26, 2026

বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দির রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুলাই: বিশালগড় কেন্দ্রীয় জেলে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের…

ByByReshmi Debnath Jul 26, 2026

তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৬ জুলাই: গোমতী জেলার তীর্থমুখে ঝর্ণায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top