News Flash

  • Home
  • দেশ
  • ইডি আধিকারিকদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় বিজেপি-র হাওড়া ব্রিজ অবরোধ
Image

ইডি আধিকারিকদের ওপর হামলার প্রতিবাদে রাস্তায় বিজেপি-র হাওড়া ব্রিজ অবরোধ

কলকাতা, ৬ জানুয়ারি (হি.স.) : শুক্রবার সন্দেশখালিতে ইডি আধিকারিকদের হামলার ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সুর চড়িয়েছিল বিজেপি। শুভেন্দু অধিকারী থেকে সুকান্ত মজুমদার, বিজেপি নেতারা ঘটনার নিন্দা করে, বাংলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। শনিবার ওই ঘটনার প্রতিবাদে পথে নামে বিজেপি। হাওড়া ব্রিজের ওপর বসে বিক্ষোভ দেখান বিজেপির নেতা-কর্মীরা। আর তার জেরেই অবরুদ্ধ হয়ে যায় গোটা হাওড়া ব্রিজ।

শুক্রবার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে গিয়ে হামলার মুখে পড়েন ইডির অফিসাররা। ত়ৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তাঁরা তল্লাশিতে গিয়েছিলেন। নেতার অনুগামী ও গ্রামবাসীদের একাংশ তাঁদের বেধড়ক মারধর করে। মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। সেইসঙ্গে ইডি আধিকারিকদের গাড়িতেও ভাঙচুর চালানোও হয়। শেষমেশ কেউ কলাবাগান দিয়ে, কেউ ধান ক্ষেত দিয়ে ছুটে পালিয়ে প্রাণ বাঁচান অফিসাররা।

শুক্রবারের ইডি অফিসারদের ওপর হামালার ঘটনার প্রতিবাদের শনিবার সকাল থেকেই জেলায় জেলায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। নদিয়া, রায়গঞ্জের পথে বিজেপি বিক্ষোভ দেখা যায়। শুধু জেলায় নয়, বিক্ষোভের আঁচ এসে পড়ল কলকাতাতেও। এদিন বিকেল চারটে নাগাদ হাওড়া ব্রিজের ওপর বসে পড়েন বহু বিজেপি কর্মী। তাঁদের দাবি, সন্দেশখালির ঘটনায় দোষীদের চিহ্নিত করে অবিলম্বে শাস্তি দিতে হবে।

হাওড়া ব্রিজের ওপর এই অবস্থান-বিক্ষোভের জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। হাওড়া থেকে কলকাতামুখী ও হাওড়া থেকে কলকাতামুখী কোনও বাস-গাড়ি যাতায়াত করতে পারে নি। উভয় দিকের রাস্তা বন্ধ ছিল। এই ঘটনার ফলে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

Releated Posts

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top