News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ বাড়ল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Image

ত্রিপুরায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ বাড়ল, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগরতলায়, ৫ জানুয়ারি : ত্রিপুরায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ বেড়েছে। প্রত্যেক বিধায়কের ওই তহবিল ৫০ লক্ষ টাকা থেকে বেড়ে ৭৫ লক্ষ টাকা হয়েছে। আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা ওই ঘোষণা দিয়েছেন। 

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় বর্তমানে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল খাতে প্রত্যেক বিধায়কের জন্য ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হচ্ছে। তাতে, রাজ্যের মোট ৬০ জন বিধায়কের ৩০ কোটি টাকা ব্যয় হচ্ছে। কিন্তু, বিধায়কএলাকা  উন্নয়ন তহবিল দীর্ঘদিন ধরেই বাড়ানোর দাবি উঠছিল। তাই, এখন থেকে আরও ২৫ লক্ষ টাকা প্রত্যেক বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ বৃদ্ধি করা হচ্ছে। তাতে, অতিরিক্ত ১৫ কোটি টাকার প্রয়োজন রয়েছে। 

মুখ্যমন্ত্রীর ওই ঘোষণা বিরোধীরা পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা এবং সিপিএম বিধায়ক দীপঙ্কর সেন বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে বরাদ্দ ১ কোটি টাকা করা হোক। সাথে দীপঙ্কর বাবুর খোঁচা, ছয় মাস ধরে আবেদন জানানো সত্বেও বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে অর্থ মঞ্জুর হচ্ছে না। 

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top