News Flash

  • Home
  • দেশ
  • গাজোলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তলায় ঢুকে জখম দুই বাইক আরোহী
Image

গাজোলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তলায় ঢুকে জখম দুই বাইক আরোহী

গাজোল, ৪ জানুয়ারি (হি.স.) : মালদার গাজোলের ৫১২ নম্বর জাতীয় সড়কের করলাভিটা মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের তলায় ঢুকে জখম হল দুই বাইক আরোহী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। বাসের চালক জরুরিভিত্তিতে ব্রেক কষে দু’জনকে বাঁচানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। দুই বাইক আরোহীর পায়ের উপর দিয়েই চলে যায় বাসের চাকা। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। এরপর সরকারি বাসের চালক গুরুতর আহত ওই দু’জনকে উদ্ধার করে নিয়ে যান গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত দু’জনকে রেফার করে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম অনিল বাস্কে(২৮) ও মাঝি টুডু(১৮)। দুজনেরই বাড়ি করকচ গ্রাম পঞ্চায়েতের নিত্যানন্দপুর গ্রামে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের বহরমপুর ডিপো থেকে বাসটি বালুরঘাটের উদ্দেশে যাচ্ছিল। চালক রেজাউল হোসেন শেখ জানান, আজকে গাজোলে হাট বার। স্বাভাবিকভাবেই খুব ধীরগতিতে চলছিল গাড়ি। করলা ভিটা মোড়ের কাছে একটি বাইক হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে যায় বাসের নীচে। জরুরি ভিত্তিতে ব্রেক কষে আমি তাদের বাঁচানোর চেষ্টা করি। কিন্তু ততক্ষণে বোধহয় একটি চাকা তাদের পায়ের উপর দিয়ে চলে যায়। জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি থেকে নেমে তাদের উদ্ধার করে নিয়ে আসি হাসপাতালে।

বাস চালকের ভূমিকার প্রশংসা করেছেন এলাকার বাসিন্দারা। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসে গাজোল থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাস ও বাইকটিকে আটক করে নিয়ে যায় থানায়। পুলিশের উদ্যোগে আহতদের পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে আহত দুজন ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top