News Flash

  • Home
  • দেশ
  • নেতাই গণহত্যার অনুষ্ঠানে শুভেন্দুর যোগ, শুনানীতে এজলাসে হাসির রোল
Image

নেতাই গণহত্যার অনুষ্ঠানে শুভেন্দুর যোগ, শুনানীতে এজলাসে হাসির রোল

কলকাতা, ৪ জানুয়ারি, (হি.স.): নেতাই গণহত্যার অনুষ্ঠানে যোগ দিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনি অনুমতির মামলার শুনানিতে বৃহস্পতিবার এজলাসে হাসির রোল উঠল।

গত বছর নেতাই গণহত্যার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে সময় থাকতেই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা।

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর একক বেঞ্চে মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, “শহিদদের স্মরণে যে নির্দিষ্ট কমিটি ওখানে গঠিত হয়েছে তাঁরা ৬ এবং ৭ জানুয়ারি দুদিনই সেখানে কর্মসূচি করবে এবং সেই কর্মসূচি চলবে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত।”

পাল্টা হিসেবে শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, “একটি নির্দিষ্ট কমিটিকে এতক্ষণ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে বিরোধী দলনেতা কখন কর্মসূচি করবেন?” রাজ্যের তরফে পাল্টা জানানো হয়, “তিনি রাত ১০টার পর মাল্যদান করতে পারেন!” এরপরই এজলাসে হাসির রোল ওঠে।

আগামী ৭ জানুয়ারি ঝাড়গ্রামের নেতাই গণহত্যার শহিদ দিবস। গত বছরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারে সময় থাকতেই এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা।

উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সেনগুপ্ত জানিয়ে দেন, “৬ বা ৭ জানুয়ারি ১ ঘণ্টার জন্য বিরোধী দলনেতাকে মাল্যদানের অনুমতি দিতে অসুবিধা কোথায়?” এ ব্যাপারে রাজ্যের বক্তব্য জানতে চেযেছেন বিচারপতি সেনগুপ্ত। শুক্রবার দুপুর ১টার মধ্যে রাজ্যকে এ ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত জানাতে হবে। তারপরই চূড়ান্ত রায় জানাবে বেঞ্চ।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top