News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠকে পার্কিং জোন হিসেবে ব্যবহার করার উদ্যোগের নিন্দা জানিয়েছে এসএফআই,
Image

নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠকে পার্কিং জোন হিসেবে ব্যবহার করার উদ্যোগের নিন্দা জানিয়েছে এসএফআই,

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি : রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী স্কুল নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠকে পার্কিং জোন ও মোটর স্ট্যান্ডে পরিণত করার জন্য আগরতলা পুর নিগমের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ের তীব্র নিন্দা জানিয়েছে এসএফআই সদর বিভাগীয় কমিটির।  অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে কমিটি।

এই বিবৃতিতে উল্লেখ করা হয় যে , বিদ্যানিকেতনের সামনে প্রশস্ত মাঠটিকে সংস্কৃতি চর্চা, ক্রীড়া প্রতিযোগিতা ও বিভিন্ন ধরণের মেলা উৎসবের জন্য ব্যবহার করা হয়। ছাত্রদের মননশীল করে গড়ে তোলার ক্ষেত্রে এসব কর্মকান্ডের গুরুত্ব অপরিসীম। প্রশাসনের পক্ষ থেকে এরকম একটি মাঠকে গ্রাস করে নেবার যে উদ্যোগ নেওয়া হয়েছে তা চূড়ান্তভাবে নিন্দনীয়।

 ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটি আগরতলা শহরের নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের মাঠকে পার্কিং জোন কিংবা মোটরস্ট্যান্ডে পরিণত করার যে প্রচেষ্টা শুরু হয়েছে তার তীব্র বিরোধিতা করেছে। আগরতলা পুর নিগম ও রাজ্য সরকারকে মাঠ দখলের সিদ্ধান্তকে অবিলম্বে বাতিল করার দাবী জানানো হয়েছে ওই বিবৃতির মাধ্যমে ।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top