News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছবি সহ ১২ জন চোরের তালিকা প্রকাশ করল ধর্মনগর থানা, চলছে পোস্টারিং
Image

ছবি সহ ১২ জন চোরের তালিকা প্রকাশ করল ধর্মনগর থানা, চলছে পোস্টারিং

ধর্মনগর,৪ জানুয়ারি: ধর্মনগর মহকুমা জুড়ে যে চুরির উপদ্রব দিনের পর দিন বেরেই চলেছে তাকে সামাল দিতে উঠে পড়ে লেগেছে ধর্মনগর থানার পুলিশ।

ধর্মনগর থানার দায়িত্বপ্রাপ্ত ওসি নাড়ুগোপাল দে জানিয়েছেন, ইতিমধ্যে বেশ কিছু চুরির সাথে জড়িত লোককে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া প্রচুর দ্রব্য সামগ্রী উদ্ধার হয়েছে। তবে এখনই চোরের তালিকা শেষ হয়ে যায়নি। আরো ১২ জন রয়েছে যাদের কারণে ধর্মনগর বাসী আতঙ্কে দিন কাটাচ্ছে।

বৃহস্পতিবার ধর্মনগর থানায় সাংবাদিকদের সামনে ১২ জনের তালিকা ছবিসহ প্রকাশ করল ধর্মনগর থানা। ওসি আরো জানিয়েছেন, এই ১২ জনের রঙ্গিন ছবিসহ তালিকা ধর্মনগর এর বাজার বিভিন্ন পঞ্চায়েত অফিস এবং অফিস কাছারিতে লাগিয়ে দেওয়া হবে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি জানান যারা এইসব চোরেদের খবরা-খবর দেবে, তাদের পরিচয় গোপন রাখা হবে।

উল্লেখ্য এই 12 জনকে ধরতে পারলে ধর্মনগরে চুরি যাওয়া আরো প্রচুর সামগ্রী উদ্ধার করা সম্ভব হবে। এই ১২ জন পুলিশের চোখে ধুলো দিয়ে এখনো পালিয়ে বেড়াচ্ছে। তাদেরকে ধরার জন্য সাধারণ মানুষের সাহায্য চাইলেন ধর্মনগর থানার ওসি নাড়ুগোপাল দে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

কল্যাণপুরে পুকুর থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

আগরতলা, ৩ আগস্ট: কল্যাণপুর থানার অধীন দ্বারিকাপুর পঞ্চায়েতের বাগান বাজার চা বাগান এলাকায় একটি পুকুর থেকে এক ব্যক্তির…

ByByReshmi Debnath Aug 3, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top