News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাজারে চালের মূল্যবৃদ্ধি যাচাই করতে অভিযানে নামে খাদ্য দপ্তর
Image

বাজারে চালের মূল্যবৃদ্ধি যাচাই করতে অভিযানে নামে খাদ্য দপ্তর

আগরতলা, ৩ জানুয়ারি: বাজারে চালের মূল্যবৃদ্ধি যাচাই করতে অভিযানে নামে খাদ্য ও লিগ্যাল মেট্রোলজি দপ্তরের টিম। আজ মহারাজগঞ্জ বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়ে ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করে প্রশাসনিক টিম। চালের বৈধ কাগজ না থাকায় একটি দোকান সিল করে তাঁরা।

জনৈক আধিকারিক জানিয়েছেন, আজ মহারাজগঞ্জ বাজারে সহ বিভিন্ন এলাকায় দোকানে মিলে প্রায় বেশ কয়েকটি দোকানে হানা দিয়েছে।পাশাপাশি বিভিন্ন দোকানে খাদ্যসামগ্রীর দাম সঠিক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। বাজারে চালের মূল্য যাচাই করতে অভিযান শুরু করেন তাঁরা। এইদিন বাজারে গিয়ে লক্ষ্য করেন বাজারে যথেষ্ট পরিমাণে চাল মজুত রয়েছে। রিক্সা করে চাল একস্থান থেকে অন্যস্থানে পরিবহন করা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, চাল বহনকারী বেশকিছু রিক্সা চালককে আটক করে খাদ্য দফতরের আধিকারিকরা। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা চালের ক্রয় বা বিক্রয়ের বৈধ কাগজ দেখাতে পারেন নি। বৈধ কাগজ না থাকায় চাল বস্তাগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর সদর মহকুমা শাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হবে চালের বস্তা গুলি। পরবর্তী সময় মহকুমা শাসক ব্যবস্থা গ্রহণ করবেন।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top