ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি।। প্রীতি ক্রিকেট ম্যাচে টীম ফটোগ্রাফার্স জয়ী হয়েছে। হারিয়েছে এনিমেটর ক্রিকেট ক্লাব কে। বাধারঘাটের এগ্রিকালচার অফিস গ্রাউন্ডে আজ, বুধবার আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে অ্যানিমেটর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সীমিত ওভারে ১৩৪ সংগ্রহ করলে, জবাবে ফটোগ্রাফার্স টিম অন্তিম ওভারে রোমাঞ্চকর ভাবে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের পক্ষে দেবদ্বীপ ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছে। এছাড়া সেরা বোলারের পুরস্কার পেয়েছে কৃষ্ণ দাস। খেলা শেষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। একই সঙ্গে আয়োজক অ্যানিমেটরের পক্ষ থেকে দুই দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানানো হয় এবং বিনোদনের জন্য এ ধরনের প্রীতি ক্রিকেট ম্যাচ জারি থাকবে বলে জানান।

অ্যানিমেটরের প্রীতি ক্রিকেটে টিম ফটোগ্রাফার্স জয়ী
Tags:
Releated Posts
ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়
নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…
সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক
হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…


















